বেইজিং, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার পরমাণু আলোচনায় নিযুক্ত মার্কিন প্রতিনিধি ক্রিস্টোফার হিল বলেছেন, দেশটি তাদের প্রধান পরমাণু স্থাপনা বন্ধের দিকে এগুচ্ছে তবে তারা তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে প্রকাশ করতে এখনও রাজি হয়নি। বুধবার তিনি সাংবাদিকদের একথা বলেন।
হিল জানান, তিনি উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক স্থাপনা ইয়ংবিয়ন পরিদর্শন করেছেন এবং সেখানকার অন্যতম তিনটি ইউনিটে নিস্ক্রিয়করণের কাজ ভালভাবেই এগুচ্ছে। ইয়ংবিয়ন পরমাণু প্রকল্পে উত্তর কোরিয়ার প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চুল্লিটি অবস্থিত।
ঘোষণা মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে, আর্থাৎ চলতি বছরের শেষ নাগাদ নিস্ক্রিয়করণের কাজ সম্পূর্ণ এবং সঠিকভাবে শেষ করতে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন বলে তিনি জানান।
বেইজিংয়ে হিল সাংবাদিকদের বলেন, "আমরা নিশ্চিত হতে চাই উত্তর কোরিয়া তাদের পরমাণু প্রকল্পের সমস্ত কাজই বন্ধ করে দিয়েছে।" দেশটি সে কাজ করবে বলে তিনি এখনও আশা করছেন।
হিলই যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা যিনি উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন প্রকল্প পরিদর্শন করলেন।
আন্তর্জাতিক হুমকির জবাবে গরিব ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া গত বছর পরমাণু বোমা পরীক্ষা চালায়। কিন্তু বিশ্ব শক্তিগুলোর চাপের মুখে পড়ে কয়েক মাস পরে ছয় জাতির আলোচনায় এক চুক্তির বিনিময়ে তারা ইয়ংবিয়ন প্রকল্প বন্ধে সম্মত হয় এবং জাতিসংঘ পরিদর্শকদের ওই স্থাপনা পরিদর্শণের অনুমতি দেয়।
ওই চুক্তিতে নিস্ক্রিয়করণের বিনিময়ে তারা আন্তর্জাতিক স
bdnews24