ব্রাসিলিয়া, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন গোয়েন্দা প্রতিবেদন ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ মেটানোর সুযোগ করে দিয়েছে। বুধবার এ মন্তব্য করেছেন জাতিসংঘ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান এল বারাদি।
'দ্য ন্যাশনাল ইন্টেলিজেন্স এসটিমেট' (এনআইই) এর প্রতিবেদনে বলা হয়েছে ইরান ২০০৩ সালে পরমাণু কর্মসূচি স্থগিত করেছে এবং তা এখনও স্থগিত আছে। এনআইই এর এই প্রতিবেদন বুশের দাবির বিপরীতে গেছে। বুশ এখনও ইরানকে বিপজ্জনক আখ্যা দিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পথে এগুনোর অঙ্গীকার করেছেন।
ওদিকে, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় এক সংবাদ সম্মেলনে এল বারাদি বলেন, "এই প্রতিবেদন ইরানের জন্য সঙ্কট সমাধানে সুযোগের দ্বার খুলে দিয়েছে।" তিনি আরও বলেন, "ওই প্রতিবেদন আমাদের জন্য স্বস্তি বয়ে এনেছে। কারণ প্রতিবেদনটি ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আমাদের মূল্যায়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ।"
স
bdnews24