২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রান্তীয় বনাঞ্চল রক্ষা বালি সম্মেলনের অন্যতম চ্যালেঞ্জ

পৃথিবীর বায়ুমন্ডল থেকে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস শুষে নিতে সক্ষম ক্রান্তীয় অঞ্চলের বৃষ্টিস্নাত বনাঞ্চলগুলো রক্ষার দায়িত্ব নেওয়া বালি সম্মেলনের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁিড়য়েছে। বিজ্ঞানীরা বলছেন, এসব বনাঞ্চল রক্ষা করতে পারলে বিশ্ব উষ্ণায়ন প্রায় বিশ শতাংশ কমিয়ে আনা সম্ভব হবে। ওদিকে, বিভিন্ন দেশের প্রতিনিধিরা বলছেন, নগদ অর্থ খরচ করতে না পারলে এসব বনাঞ্চল রক্ষা করা সম্ভব হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 10:56 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

নুসা দুয়া, ইন্দোনেশিয়া, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পৃথিবীর বায়ুমন্ডল থেকে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস শুষে নিতে সক্ষম ক্রান্তীয় অঞ্চলের বৃষ্টিস্নাত বনাঞ্চলগুলো রক্ষার দায়িত্ব নেওয়া বালি সম্মেলনের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁিড়য়েছে। বিজ্ঞানীরা বলছেন, এসব বনাঞ্চল রক্ষা করতে পারলে বিশ্ব উষ্ণায়ন প্রায় বিশ শতাংশ কমিয়ে আনা সম্ভব হবে। ওদিকে, বিভিন্ন দেশের প্রতিনিধিরা বলছেন, নগদ অর্থ খরচ করতে না পারলে এসব বনাঞ্চল রক্ষা করা সম্ভব হবে না। জলবায়ু বিজ্ঞানীদের মতে, নতুন যে কোনো জলবায়ু চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে হবে ক্রান্তীয় বন উজাড় হওয়া ঠেকানো, বনজ জ্বালানি পোড়ানো বন্ধ করা এবং এসব বনাঞ্চলের রক্ষণাবেক্ষন নিশ্চিত করা। তাদের দাবি, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী মানবসৃষ্ট কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের প্রায় ২০ শতাংশই হচ্ছে ক্রান্তীয় বনাঞ্চল উজাড় হতে থাকায়। 'রিডিউসড ইমিশনস ফ্রম ডিফরেস্টেশনস ইন ডেভেলপিং কান্ট্রিস' - (আরইডিডি) প্রকল্পের আওতায় উন্নয়নশীল দেশগুলোতে বন উজাড়করণ রোধের মাধ্যমে নির্গমন কমানোর চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র বনাঞ্চল রক্ষা করার মাধ্যমেই শত শত কোটি কোটি ডলার আয় করতে পারে দক্ষিণ আমেরিকার আমাজন কিংবা আফ্রিকার কঙ্গো অববাহিকার দেশগুলো। কার্বন নির্গমনের সঙ্গে সম্পর্কিত বলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা প্রচেষ্টায় অর্থকড়ি সংশ্লিষ্ট এ ধরনের বিষয়গুলোকে এখন 'কার্বন বাণিজ্য' বলে অভিহিত করতে শুরু করেছেন অনেকেই। জাতিসংঘ জলবায়ু সচিবালয়ের প্রধান ইভো ডি বোয়ের বলেছেন, " আমি মনে করি ভবিষ্যত পরিকল্পনায় বন উজাড়করণের বিষয়টি আলোচ্যসূচিতে স্থান পাবে। এখনকার মতো পাইলট প্রকল্পগুলো এবং তাত্ত্বিক আলোচনাই মূখ্য বিবেচ্য।" তিনি বলেন, "এটা নিঃসন্দেহে এমন একটি ইস্যু যা নিয়ে অনেক দেশই কাজ করতে চায়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪০ ঘ.