২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান এখনও বিপজ্জনক: বুশ

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইরান ৪ বছর আগে পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করেছে বলা হলেও দেশটি এখনও বিশ্বের জন্য বিপজ্জনক-- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মঙ্গলবার একথা বলেছেন। আর একারণে তিনি তেহরানের ওপর চাপ প্রয়োগ করে যাওয়ারও অঙ্গীকার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 04:13 PM

Updated : 26 Apr 2022, 03:01 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টাস)--- মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইরান ৪ বছর আগে পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করেছে বলা হলেও দেশটি এখনও বিশ্বের জন্য বিপজ্জনক-- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মঙ্গলবার একথা বলেছেন। আর একারণে তিনি তেহরানের ওপর চাপ প্রয়োগ করে যাওয়ারও অঙ্গীকার করেন। ইরানকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র 'সব বিকল্পই' হাতে রেখেছে উল্লেখ করে বুশ বলেন, " তবে পরমাণু কর্মসূচি নিয়ে অচলবস্থা নিরসনে কূটনৈতিক পন্থার ওপরই যুক্তরাষ্ট্র জোর দিচ্ছে।" ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে