২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাবির তালিকা হচ্ছে, সরকারকে নওয়াজ-বেনজিরের আলটিমেটাম

জানুয়ারির সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার শর্ত হিসাবে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সরকারকে দেওয়ার জন্য বেশ কিছু দাবির তালিকা তৈরি করছে পাকিস্তানের বিরোধী দলগুলো। এরই মাঝে পাকিস্তানের দুই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং বেনজির ভুট্টো আলটিমেটাম দিয়ে বলেছেন, সরকার ওইসব দাবি পূরণ না করলে আসন্ন নির্বাচন বয়কট করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 10:52 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জানুয়ারির সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার শর্ত হিসাবে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সরকারকে দেওয়ার জন্য বেশ কিছু দাবির তালিকা তৈরি করছে পাকিস্তানের বিরোধী দলগুলো। এরই মাঝে পাকিস্তানের দুই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং বেনজির ভুট্টো আলটিমেটাম দিয়ে বলেছেন, সরকার ওইসব দাবি পূরণ না করলে আসন্ন নির্বাচন বয়কট করা হবে। বেনজির এবং নওয়াজ সোমবার ইসলামাবাদে বৈঠক করেছেন। ওই বৈঠকে তারা তাদের দাবিগুলো পূরণের জন্য সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিতে রাজিও হয়েছেন। সরকার এ সময়ের মধ্যে দাবি পূরণ না করলে তারা আগামী ৮ জানুয়ারির নির্বাচন বয়কট করবেন বলে জানান। বিরোধী দলগুলো একযোগে নির্বাচন বয়কট করলে সে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। তাছাড়া অস্থিতিশীলতা দীর্ঘায়িত হতে পারে পরমাণু অস্ত্রসমৃদ্ধ পাকিস্তানে। পাকিস্তানের এমন প্রেক্ষাপটে প্রতিবেশী আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনা এবং সেখানকার আল-কায়েদা ও তালেবান যোদ্ধাদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের জন্য জটিল হয়ে উঠতে পারে। বেনজির এর আগে বলেছেন, তার দল অনিচ্ছার সঙ্গে নির্বাচনে অংশ নেবে। তবে তিনি নির্বাচন প্রত্যাহার এবং অস্বচ্ছ নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ করার বিকল্পও হাতে রাখেন। অন্যদিকে, নওয়াজ শরীফ বলে আসছেন, বরখাস্ত হওয়া বিচারকদের পুনরায় নিয়োগ দেওয়া না হলে তার দল নির্বাচন বয়কট করবে। প্রসঙ্গত, গত ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর পাকিস্তানের অধিকাংশ বিচারককে বরখাস্ত করে অনুগতদের দিয়ে বিচারকদের শূন্য সেসব পদ পূরণ করেছেন মুশাররফ। ৮ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণের জন্য নওয়াজ মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু ১৯৯৯ সালে মুশাররফের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর নওয়াজ যেসব অভিযোগে অভিযুক্ত হন তার ভিত্তিতে সোমবার তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। নওয়াজ বলে আসছেন, ওইসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনে অযোগ্য ঘোষিত হলেও নওয়াজ তার দলের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নাকচ করে দেননি। নির্বাচনের আগে বাস্তাবায়ন করতে হবে এমন একটি দাবির তালিকা এবং অভিন্ন অবস্থান ঠিক করার লক্ষ্যে নওয়াজ, বেনজির এবং অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিরা মঙ্গলবার বৈঠকে মিলিত হবেন। নওয়াজের দলের মুখপাত্র আহসান ইকবাল বলেন, "আমরা ইতিমধ্যে সময় স্বল্পতার মধ্যে রয়েছি। আগামীকালের মধ্যেই আমরা দাবিগুলো চূড়ান্ত করার সর্বোচ্চ চেষ্টা চালাব।" পুরানো প্রতিপক্ষ নওয়াজ ও বেনজির দীর্ঘ দিনের নির্বাসন শেষে স