২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপন তহবিল কেলেঙ্কারি নিয়ে তীব্র সমালোচনার মুখে ব্রাউন

দলের জন্য গোপনে তহবিল সংগ্রহের অভিযোগ এনে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের তীব্র সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। এখন তারা জানতে চাইছে লেবার পার্টির কে ওই অর্থ নেওয়ার ব্যাপারে জানতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 04:16 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

লন্ডন, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দলের জন্য গোপনে তহবিল সংগ্রহের অভিযোগ এনে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের তীব্র সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। এখন তারা জানতে চাইছে লেবার পার্টির কে ওই অর্থ নেওয়ার ব্যাপারে জানতেন। তবে অর্থ দানকারী রিয়েল স্টেট ব্যবসায়ী জানিয়েছেন, মধ্যস্থতাকারীর মাধ্যমে লেবার পার্টিকে ছয় লাখের বেশি পাউন্ড দেওয়ার বিষয়টি দলের দশ কর্মকর্তা জানতেন। ব্রিটিশ আইন অনুযায়ী, কোনো দলকে আর্থিকভাবে সাহায্য করতে হলে সেই অর্থের উৎস জানাতে হয়। 'নিউজ অব দ্যা ওয়ার্ল্ড নিউজপেপার-এর জন্য পরিচালিত আইসিএম এর এক জরিপে দেখা গেছে, গোপন অর্থ বিতর্ক ও অন্য অনেকগুলো ভুল পদক্ষেপের কারণে ব্রাউনের পাঁচ মাস বয়সী সরকারের জনপ্রিয়তা অনেক কমে এসেছে। এক্ষেত্রে বিরোধী কনজারভেটিভরা ১১ শতাংশ এগিয়ে আছে। অনুদান কেলেঙ্কারিতে লেবার পার্টির মহাসচিব ইতোমধ্যে পদত্যাগ করেছেন। পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরুন বিবিসিকে বলনে, "আমরা জানতে পেরেছি লেবার পার্টির এক অথবা দু'জন ছাড়া অন্যরা অর্থ নেওয়ার বিষয়টি জানতেন না।" ব্রাউনের প্রধান তহবিল সংগ্রহকারী জন মেনডেলসনের উদ্দেশ্যে তিনি বলেন, "আমাদের কী সত্যিই বিশ্বাস করতে হবে তিনি তহবিল সংগ্রহের নিয়মকানুন জানতেন না। তিনি বিষয়টি কাউকে এমনকি ব্রাউনকেও বিষয়টি জানাননি। এটা বিশ্বাস করা সত্যিই কঠিন।" বিরোধী লিবারেল ডেমোক্রাটসদের ভারপ্রাপ্ত নেতা ভিনস ক্যাবল এক বিবৃতিতে বলেছেন, "কেলেঙ্কারির বিষয়টি দিন দিন আরো জটিল হচ্ছে। অর্থ গ্রহণের বিষয়টি কারা জানতেন? তারা কিছু করেননিই বা কেন?" অর্থদানকারী প্রপার্টি ডেভেলপার ডেভিড আব্রাহাম জানিয়েছেন, তিনি তার অর্থ সম্পর্কে কারো মনযোগ আকর্ষণ করতে চাননি বলেই অপ্রকাশেই দান করেছিলেন। সৎ বিশ্বাসেই তিনি সেটা করেছিলেন। গোপনে দলীয় তহবিল সংগ্রহের বিষটি স্বীকার করে ব্রাউন বলেছেন, এক সপ্তাহ আগেও তিনি বিষয়টি জানতেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০১০ঘ.