সিউল, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়া সীমান্তের কাছে দক্ষিণ কোরিয়ার একটি খামারে প্রায় ১৬ শ শূকর রোববার আগুনে পুড়ে মারা গেছে। দক্ষিণ কোরিয়ার দমকলবাহিনীর এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
খামারটিতে প্রাথমিক পরিদর্শন শেষে ওই কর্মকর্তা রয়টার্সকে টেলিফোনে জানান, সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে উত্তরাঞ্চলীয় গ্যাংওন প্রদেশের চিয়রওন কাউন্টিতে রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, হিটিং সিস্টেম-এর সমস্যার কারণে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬০৭ ঘ.
bdnews24