গাজা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলের এক ক্ষেপণাস্ত্র হামলায় হামাসের পাঁচ যোদ্ধা নিহত হয়েছেন। হামাস এবং ফিলিস্তিনের হাসপাতাল কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত সেনাদের হটিয়ে গত জুন মাসে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়েছে হামাস। সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের এ ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কমপক্ষে আরও দুই যোদ্ধা আহত হয়েছে।
হামাস জানায়, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরের কাছে এ হামলা চালানো হয়।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র গাজার যোদ্ধাদের বিরুদ্ধে একটি বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/ ১৪১৮ ঘ.
bdnews24