২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় জাতিগত সংখ্যালঘু সংকটে নজর রাখছে ভারত

মালয়েশিয়ায় ভারতীয় বংশোদ্ভুত জাতিগত সংখ্যালঘুদের প্রতিবাদ-বিক্ষোভে সরকারের দমন-পীড়ন নিয়ে সৃষ্ট সংকটময় পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গত সপ্তাহের বড় ধরনের বিক্ষোভে পুলিশী নির্যাতন এবং বিক্ষোভকারীদের কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করায় পরিস্থিতির অবনতি ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 12:17 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

নতুন দিল্লি, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালয়েশিয়ায় ভারতীয় বংশোদ্ভুত জাতিগত সংখ্যালঘুদের প্রতিবাদ-বিক্ষোভে সরকারের দমন-পীড়ন নিয়ে সৃষ্ট সংকটময় পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গত সপ্তাহের বড় ধরনের বিক্ষোভে পুলিশী নির্যাতন এবং বিক্ষোভকারীদের কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করায় পরিস্থিতির অবনতি ঘটে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি শুক্রবার পার্লামেন্টে এ বিষয়ে বিবৃতি দেন। তিনি বলেন, ভারত পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সরকার বিদেশে বসবাসরত ভারতীয় বংশোদ্ভুতদের ব্যাপারে সচেতন। গত রোববার দুই দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভে কুয়ালালামপুরে প্রায় ১০ হাজার ভারতীয় বংশোদ্ভুত মালয়েশীয় অংশ নেয়। সরকারের বৈষম্যমূলক নীতির প্রদিবাদে এবং চাকরি, শিক্ষাসহ অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধায় তাদের সমঅধিকার প্রতিষ্ঠার জন্য সংখ্যালঘুরা ওই বিক্ষোভ করে। প্রায় দুইশ বছর আগে ঔপনিবেশিক শাসনের সময় ভারত থেকে শ্রমিক হিসেবে এ ভারতীয় বংশোদ্ভুতদের পূর্বপুরুষদের মালয়েশিয়ায় নিয়ে গিয়েছিল ব্রিটিশরা। এ সংখ্যালঘু স