২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে বিক্ষোভরত আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে বৃহস্পতিবার লাহোরে বিক্ষোভরত আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। লাহোরে এ সংঘর্ষ চলাকালেই রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে নতুন মেয়াদে শপথ নিচ্ছিলেন পারভেজ মুশাররফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 08:15 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

লাহোর, পাকিস্তান, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে বৃহস্পতিবার লাহোরে বিক্ষোভরত আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। লাহোরে এ সংঘর্ষ চলাকালেই রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে নতুন মেয়াদে শপথ নিচ্ছিলেন পারভেজ মুশাররফ। লাহোর বার কাউন্সিলের সভাপতি সাঈদ মোহম্মদ বলেন, "আমাদের সংগ্রামের লক্ষ্য চিরতরে সামরিক হস্তক্ষেপের অবসান ঘটানো।" রয়টার্সকে তিনি একথা বলার সময় আইনজীবী এবং পুলিশ উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। আইনজীবীরা পুলিশের দিকে দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাদেও ওপর লাঠিচার্জ করে। বিক্ষোভরত প্রায় দুইশ' আইনজীবীকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে কমপক্ষে এক আইনজীবী আহত হয়েছে। তবে লাঠিচার্জ করেও পুলিশ আইনজীবীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পারেনি। প্রসঙ্গত, মার্চ মাসে তৎকালীন প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখান্ত করার পর থেকে মুশাররফের বিরুদ্ধে সরব রয়েছেন পাকিস্তানের আইনজীবীরা। আর বুধবার মুশাররফ সেনাপ্রধানের পদ ছেড়ে বৃহস্পতিবার একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরও তার বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আইনজীবীরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪০০ ঘ.