২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তির বিরোধিতা করলেন ভারতীয় এমপিরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির বিরোধিতা করলেন ভারতীয় আইনপ্রণেতারা। তারা জানিয়েছেন, এই চুক্তি দেশকে বিপথে নিয়ে যাবে এবং জাতীয় স্বার্থের প্রতি হুমকি। পরমাণু চুক্তি নিয়ে পার্লামেন্টে দীর্ঘ প্রতিক্ষিত বিতর্কে বুধবার তারা এ অভিমত দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 04:38 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নতুন দিল্লি, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির বিরোধিতা করলেন ভারতীয় আইনপ্রণেতারা। তারা জানিয়েছেন, এই চুক্তি দেশকে বিপথে নিয়ে যাবে এবং জাতীয় স্বার্থের প্রতি হুমকি। পরমাণু চুক্তি নিয়ে পার্লামেন্টে দীর্ঘ প্রতিক্ষিত বিতর্কে বুধবার তারা এ অভিমত দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করে প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকার প্রায় ভাঙনের মুখে পড়ে। বিতর্কের পর ঐতিহাসিক ওই চুক্তি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি বা চুক্তির ব্যপারে নীতিগত কোনো পরিবর্তন আসবে না। তবে এই বিতর্কের মাধ্যমে ক্ষমতাসীন কংগ্রেস ও তাদের মিত্র, চুক্তির বিরোধিতাকারী বামপন্থীরা তাদের রাজনৈতিক কৌশল সম্বন্ধে ধারণা দিতে চাইছে বলে বিশ্লেষকরা মনে করছেন। মনমোহন সরকারকে সমর্থনকারী বামপন্থী চারটি দলের অন্যতম বৃহৎ দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্ক্সিস্ট) এমপি রুপচাঁদ পাল সরকারের উদ্দেশ্যে বলেন, "অনুগ্রহ করে পার্লামেন্টের মতামত গ্রহণ করুন। এ বিষয়ে আর অগ্রসর হবেন না। কারণ নিরপেক্ষ এই পার্লামেন্টের সংখ্যগরিষ্ঠরা চুক্তির বিপক্ষে।" এর আগে সিপিআই(এম) এর ঊর্ধ্বতন নেতা সীতারাম ইয়েচুরি বলেন, "আমরা চুক্তির বিরোধিতা করব"। পার্লামেন্টে বিতর্কের আগে তিনি সাংবাদিকদের বলেন, "আমরা এই চুক্তির বিপক্ষে এবং আমরা আমাদের অবস্থান আবারও তুলে ধরব।" তিনি আরও বলেন, "এই বিতর্কের মাধ্যমে বোঝা যাবে চুক্তির ব্যাপারে পার্লামেন্টের বেশিরভাগের মতামত কোন দিকে।" পরমাণু প্রযুক্তি লেনদেনে তিন দশকেরও বেশি সময়ের নিষেধাজ্ঞার অবসান ঘটানোর লক্ষ্যে ওয়ায়শিংটনের সঙ্গে নতুন দিল্লি ওই চুক্তি করে। এর ফলে ভারতের বেসামরিক পরমাণু সেক্টরে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া দু'দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত বন্ধুত্বের প্রতীক এই চুক্তি। তবে ক্ষমতাসীন কংগ্রেস সকারের বামপন্থী মিত্ররা এই চুক্তি প্রত্যাখান করেছে। তাদের অভিযোগ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপোস করে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করেছে। ফলে ভারতের ওপর মার্কিন প্রভাব বৃদ্ধি পাবে বলে তারা মনে করছে। সরকার চুক্তি নিয়ে অগ্রসর হতে চাইলে সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকি দিয়ে রেখেছে বামপন্থীরা। চুক্তির বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) আলোচনার পাশাপাশি পার্লামেন্টে এই আলোচনায় মনমোহন সরকারক বিরোধিদের রাজি করানোর আরেকটি সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী মনমোহনের এক সহযোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, "সবাই চায় চুক্তি নিয়ে পার্লামেন্টে আলোচনা হোক। কাজেই সরকার এই বিতর্কের ব্যবস্থা করেছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৩০ঘ.