কলম্বো, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলঙ্কার বিমানবাহিনী রোববার সকালে তামিল টাইগার গেরিলাদের উত্তরাঞ্চলীয় ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে। এছাড়া শনিবার ভাভুনিয়া এবং মান্নার জেলায় পৃথক সংঘর্ষে সাত তামিল গেরিলা এবং নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে। রোববার সেনাবাহিনী একথা জানিয়েছে।
শ্রীলঙ্কা সরকার এবং লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) গেরিলাদের মধ্যকার সর্বশেষ সংঘর্ষ ছিল গেরিলা নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলের কিলিনোচ্চিতে বিমান হামলা এবং ভাভুনিয়া ও মান্নারের ঘটনা।
এক বিবৃতিতে শ্রীলঙ্কার 'মিডিয়া সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটি' জানিয়েছে, "বিমানবাহিনীর জেট বিমানগুলো রোববার সকালে কিলিনোচ্চির উত্তর-পূর্বাঞ্চলীয় ধরমপুরাম এলাকায় অবস্থিত এলটিটিই'র একটি উপগ্রহ যোগাযোগ ও সমন্বয় কেন্দ্রে বোমা বর্ষণ করেছে।" তবে ওই হামলায় কতজন হতাহত হয়েছে সে সম্পর্কে বিবৃতিতে কিছু জানানো হয়নি।
পৃথকভাবে সেনাবাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলীয় ভাভুনিয়া এবং মান্নার জেলায় শনিবারের সংঘর্ষে সাত তামিল গেরিলা নিহত হয়েছে। এছাড়া, মান্নারে একটি ভূমিমাইন বিস্ফোরণে এক সেনা এবং পূর্বাঞ্চলীয় বাত্তিকোলা জেলায় অপর এক ভূমিমাইন বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়েছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, গত শুক্রবারের সংঘর্ষে ১৪ তামিল গেরিলা নিহত এবং তিন সেনা সদস্য আহত হয়েছে।
ওদিকে, শ্রীলঙ্কার উত্তর ও পূর্ব অঞ্চলে সংখ্যালঘু তামিল স
bdnews24