২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাম্পালায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন শুরু

পাকিস্তানের সদস্যপদ স্থগিত করার পর শুক্রবার থেকে কমনওয়েলথ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 01:06 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

কাম্পালা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সদস্যপদ স্থগিত করার পর শুক্রবার থেকে কমনওয়েলথ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাবে। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহারে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার কনওয়েলথ মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্র"প (সিএমএজি) পাকিস্তানের সদস্যপদ প্রত্যাহার করে। তিন সপ্তাহ ধরে জরুরি অবস্থা বলবৎ রাখায় সিএমএজি পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের কঠিন সমালোচনা করে। পাকিস্তান অবশ্য এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছে। সিএমএজি'র এক বিবৃতিতে বলা হয়, "পাকিস্তানের বর্তমান পরিস্থিতি কমনওয়েলথের মৌলিক রাজনৈতিক আদর্শের পরিপন্থী।" কাম্পালা সম্মেলনে পাকিস্তান অংশগ্রহণ করছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ সাদিক বলেছেন, সদস্যপদ স্থগিত করায় তার দেশ হতাশ হয়েছে। ইসলামাবাদে রয়টার্সকে তিনি বলেন, "সিএমএজি যে সিদ্ধান্ত নিয়েছে তা অন্যায় ও অনৈতিক। কমনওয়েলথের সঙ্গে সহযোগিতার বিষয়টি পাকিস্তান এখন পুনরায় পর্যালোচনা করে দেখবে।" ১৯৯৯ সালে পারভেজ মুশারফ ক্ষমতা দখলের পর প্রথমবার পাকিস্তানের সদস্যপদ স্থগিত করা হয়। ২০০৪ সালে আবার দেশটির সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। কাম্পালা সম্মেলনে ফিজির বিষয়টি নিয়েও আলোচনা হবে। সাররিক অভ্যুত্থানের পর ২০০৬ সালে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়। প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রটি ২০০৯ সালে নির্বাচনের প্রতিশ্র"তি দিয়েছে। তবে সমালোচকেরা বলছে, "দেশটির রাজনৈতিক পরিস্থিতির তেমন কোনো অগ্রগতি হয়নি। এবারের সম্মেলনে আলোচ্য তালিকায় শীর্ষে আছে জলবায়ু পরিবর্তন ও কমনওয়লেথভুক্ত রাষ্ট্রগুলোর ওপর তার প্রভাব। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের উচ্চতা দিন দিন বেড়ে যাওয়ায় আশঙ্কার মধ্যে আছে কমনওয়েলথের সদস্য অনেক দ্বীপ রাষ্ট্র। ব্রিটেনের রানী এলিজাবেথ সম্মেলন উদ্বোধন করার পর এক বক্তৃতায় কমনওয়েলথের বিদায়ী সভাপতি লরেন্স গনজি বলেন, "আমাদের যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তার মধ্যে অন্যতম জলবায়ু পরিবর্তন।" মাল্টার প্রধানমন্ত্রী গনজি বলেন, "সবচেয়ে হুমকির মুখে আছে ছোট দ্বীপ রাষ্ট্রগুলো, যেমন আমার দেশ মাল্টা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫৯ঘ.