২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে প্রেসিডেন্ট নির্বাচনে বিলম্ব, নেতৃত্বে শূন্যতার আশঙ্কা

প্রেসিডেন্ট এমাইল লাহুদের মেয়াদ শুক্রবার মধ্যরাতে শেষ হওয়ার মধ্য দিয়ে লেবাননে প্রেসিডেন্ট পদ শূন্য হয়ে পড়ছে। প্রেসিডেন্ট নির্বাচন ৩০ নভেম্বর পর্যন্ত পিছিয়ে যাওয়ার নেতৃত্বে শূন্যতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিকভাবে বিভক্ত দুই পক্ষ নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যর্থ হওয়ায় দেশটির পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠতে পারে। এখন পার্লামেন্টই প্রেসিডেন্ট নির্বাচিত করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 12:34 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

বৈরুত, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট এমাইল লাহুদের মেয়াদ শুক্রবার মধ্যরাতে শেষ হওয়ার মধ্য দিয়ে লেবাননে প্রেসিডেন্ট পদ শূন্য হয়ে পড়ছে। প্রেসিডেন্ট নির্বাচন ৩০ নভেম্বর পর্যন্ত পিছিয়ে যাওয়ার নেতৃত্বে শূন্যতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিকভাবে বিভক্ত দুই পক্ষ নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যর্থ হওয়ায় দেশটির পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠতে পারে। এখন পার্লামেন্টই প্রেসিডেন্ট নির্বাচিত করবে। অনেকেই আশঙ্কা করছেন, কোনো উত্তরাধিকারী ছাড়াই লাহুদ ক্ষমতা ছাড়ার পর রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যে সংঘাত আরও বেড়ে যেতে পারে। ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত গৃহযুদ্ধের পর দেশটি এখনো পূর্নগঠনের পর্যায়ে আছে। পশ্চিমা সমর্থিত সংখ্যাগরিষ্ঠ পক্ষের আইন প্রণেতারা পার্লামেন্ট অধিবেশনে যোগ দিতে বৈরুতে আসতে শুরু করেছেন। স্থানীয় সময় দুপুুর একটায় অধিবেশন শুরু হওয়ার কথা। হিজবুল্লাহ নেতৃত্বাধীন বিরোধীদের বয়কটের আশঙ্কায় তারা প্রেসিডেন্ট নির্বাচিত করবে বলে মনে হচ্ছে না। বিরোধী সংসদ সদস্যরাও পার্লামেন্ট ভবনে জড়ো হয়েছে। তবে প্রেসিডেন্ট নির্বাচন ঠেকানোর কৌশল হিসেবে তারা অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত থাকতে পারে। কেননা প্রেসিডেন্ট নির্বাচিত করতে হলে পার্লামেন্টে দুই তৃতীয়াশ সাংসদের উপস্থিত থাকা প্রয়োজন। কোরাম সংকটের কারণে মোট পাঁচবার প্রেসিডেন্ট নির্বাচন পিছালো। সংখ্যাগরিষ্ঠ পক্ষের সাংসদ মোহাম্মদ কাবানি বলেন, "পার্লামেন্ট অধিবেশন থেকে আমি নতুন কিছু আশা করছি না। কেননা সংখ্যাগরিষ্ঠ কোরাম ছাড়া প্রেসিডেন্ট নির্বাচন করা যাবে না।" বিরোধী রাজনৈতিক পক্ষের এক সূত্র জানায়, পার্লমেন্টের স্পিকার নাবিহ বারী কোরাম সংকটের কারণে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করতে পারেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে পুণরায় অধিবেশন ডাকতে পারেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২৫ঘ.