কলম্বো, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলঙ্কার সেনাবাহিনী উত্তরাঞ্চলে পৃথক পৃথক সংঘর্ষে ১৬ তামিল টাইগার গেরিলাকে হত্যা করেছে। বৃহস্পতিবার সেনাবাহিনী এ দাবি জানিয়েছে।
শ্রীলঙ্কার সেনাবাহিনী এবং লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) গেরিলাদের মধ্যে সর্বশেষ এ সংঘর্ষ হয় জাফনা উপদ্বীপের উত্তরে, উত্তর-পশ্চিম মান্নার এবং পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি জেলায়।
শ্রীলঙ্কার 'মিডিয়া সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটি'র এক মুখপাত্র বলেন, "সেনাবাহিনী চারটি পৃথক ঘটনায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং ১৬ জন সন্ত্রাসীকে হত্যা করে।" তিনি জানান, এসব ঘটনায় এক সেনা আহত হয়েছে।
এদিকে, এলটিটিই গেরিলাদের কাছ থেকে সর্বশেষ এ সংঘর্ষ সম্পর্কে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, শ্রীলঙ্কার উত্তর ও পূর্ব অঞ্চলে সংখ্যালঘু তামিল স
bdnews24