ইসলামাবাদ, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সমঝোতা নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার কোনো সুরাহা না হলেও এবার আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে মুশাররফের সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে পাকিস্তান জুড়ে। বিশেষত নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই মঙ্গলবার দু'দিনের আকস্মিক সফরে মুশাররফের সৌদি আরব যাত্রায় এ ধারণা জোরদার হয়েছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে। আট বছর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সৌদি আরবেই নির্বাসিত জীবন কাটাচ্ছেন নওয়াজ শরীফ।
পাকিস্তানের সাবেক মন্ত্রী এবং রাজনৈতিক বিশ্লেষক শাফকাত মাহমুদ বলেন, "মনে হচ্ছে নওয়াজের সঙ্গে আলোচনা শুরুর জোর চেষ্টা চালাচ্ছেন মুশাররফ।"
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জন নিগ্রোপন্টের পাকিস্তান সফরে বেনজিরের সঙ্গে মুশাররফের সমঝোতা চেষ্টার কোনো ইতিবাচক ফলাফল পাওয়া না যাওয়ায় নওয়াজ শরীফের সঙ্গে নতুন সমঝোতার গুঞ্জন জোরেসোরে শুরু হয় রাজনৈতিক অঙ্গনে।
বর্তমানে জেদ্দায় বসবাসরত নওয়াজ এ প্রসঙ্গে সোমবার রয়টার্সকে বলেছেন, জরুরি অবস্থা তুলে না নেওয়া পর্যন্ত মুশাররফের সঙ্গে দেখা করবেন না তিনি। অবশ্য পরোক্ষ যোগাযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেননি নির্বাসিত এই সাবেক প্রধানমন্ত্রী।
নওয়াজ আরও জানান, সৌদি আরবে তার সঙ্গে একটি বৈঠকের জন্য মুশাররফের শিবির থেকে গত দুই আড়াই মাসে বহু চেষ্টা চলানো হয়েছে।
সেপ্টেম্বর মাসে নওয়াজকে পাকিস্তানে ঢুকতে না দিয়ে সৌদিতে ফেরত পাঠান মুশাররফ।
কিন্তু এখন নির্বাচনের তারিখ ঘোষণা এবং আদালতের রায়ে মুশাররফের দ্বিতীয় দফা নির্বাচন বৈধতা পেয়ে যাওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন রাজনৈতিক মেরুকরণ সহজ হয়েছে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক।
স্বতন্ত্র রাজনৈতিক বিশ্লেষক নাসিম জেহরা বলেন, "তাদের মধ্যে (মুশাররফ ও নওয়াজ) একটা পরোক্ষ যোগাযোগের সম্ভাবনাই যুক্তিযুক্ত।" তার মতে জরুরি অবস্থা জারির পর দেশে-বিদেশে চাপের কারণে রাজনৈতিকভাবে মিত্রহীন হয়ে পড়াটা নতুন করে চাপ বাড়িয়েছে মুশাররফের ওপর। সেজন্যই এদিকে ধাবিত হতে পারেন তিনি।
জরুরি অবস্থা জারির পর মুশাররফের বর্তমান অবস্থান সম্পর্কে শাফকাত মাহমুদ বলেন, "আগে কখনও এখনকার মতো এতো নড়বড়ে ছিল না মুশাররফের অবস্থান। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিন্দিত হচ্ছেন তিনি। সুশীল সমাজসহ সবাই তার বিরুদ্ধে।"
কিন্তু যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক স
bdnews24