২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাচীন অলঙ্কারে ৫০০০ বছর আগের বাণিজ্য চিহ্ন

সমুদ্র বাণিজ্যের ইতিহাস সম্পর্কে নতুন ধারণার ইঙ্গিত পেয়েছেন গবেষকরা। 'জেড' পাথরে নির্মিত ১৪৪টি প্রাচীন অলঙ্কার গবেষণার মাধ্যমে তারা এ ইঙ্গিত পেয়েছেন। তারা বলছেন, বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের জাদুঘরে থাকা এসব অলঙ্কারের ১১৬ টিই নির্মিত হয়েছিল তাইওয়ানে। এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে গবেষণকরা জানতে পেরেছেন, অলঙ্কারগুলো তৈরি হয়েছিল ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৫০০ খ্রিস্টাব্দের মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 08:41 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

হংকং, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সমুদ্র বাণিজ্যের ইতিহাস সম্পর্কে নতুন ধারণার ইঙ্গিত পেয়েছেন গবেষকরা। 'জেড' পাথরে নির্মিত ১৪৪টি প্রাচীন অলঙ্কার গবেষণার মাধ্যমে তারা এ ইঙ্গিত পেয়েছেন। তারা বলছেন, বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের জাদুঘরে থাকা এসব অলঙ্কারের ১১৬ টিই নির্মিত হয়েছিল তাইওয়ানে। এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে গবেষণকরা জানতে পেরেছেন, অলঙ্কারগুলো তৈরি হয়েছিল ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৫০০ খ্রিস্টাব্দের মধ্যে। এতো প্রাচীনকালের এসব অলঙ্কার দ্বীপ দেশ তাইওয়ান থেকে কীভাবে ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছিল সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই গবেষকরা মনে করছেন, হয়তো পাঁচ হাজার বছর আগে থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে চালু ছিল সমুদ্র বাণিজ্য। 'প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সাইন্সেস' এর সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক গবেষণাপত্রে গবেষকরা এসব কথা জানিয়েছেন। তারা বলছেন, "জেডের রাসায়নিক গঠন থেকে নিশ্চিত হওয়া গেছে এসব জেডের উৎপত্তিস্থল তাইওয়ান।" গবেষকরা জানান, তাইওয়ানের ফেংতিয়ান জেডের বিশেষত্ব হচ্ছে অস্বচ্ছ সবুজ রঙের মাঝে কালো দাগ। আর উল্লেখিত অলঙ্কারগুলোর জেডেও ওই বৈশিষ্ট্য স্পষ্ট। গবেষণাপত্রে তারা আরও বলেছেন, "উপাদানগত গঠনের ওপর ভিত্তি করে জানা গেছে ১১৬টি অলঙ্কার পূর্ব তাইওয়ানের ফেংতিয়ানে নির্মিত হয়েছিল। তবে অন্যগুলো কোথায় নির্মিত হয়েছিল তা এখনও জানা যায়নি।" তাইওয়ান, ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে প্রত