২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি দমনে পাকিস্তানের আদিবাসী সেনাদের সাহায্য করবে যুক্তরাষ্ট্র

জঙ্গিবাদ দমনে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী আদিবাসী এলাকায় স্থানীয় লোকদের নিয়ে গঠন করা আধাসামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে সাহায্য করার কর্মসূচি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার পেন্টাগন একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 06:50 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ওয়াশিংটন, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জঙ্গিবাদ দমনে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী আদিবাসী এলাকায় স্থানীয় লোকদের নিয়ে গঠন করা আধাসামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে সাহায্য করার কর্মসূচি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার পেন্টাগন একথা জানিয়েছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জিওফ মোরেল সাংবাদিকদের বলেন, 'ফ্রন্টিয়ার কোর' নামে পরিচিত আদিবাসী সেনাবাহিনীকে হেলমেট ও বুলেট-প্র"ফ জ্যাকেটের মতো সরঞ্জামাদি সরবরাহ করবে ওয়াশিংটন। এছাড়া, এ কর্মসূচিতে মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষকরাও নিযুক্ত থাকবেন। তিনি বলেন, মার্কিন প্রশাসন বিশ্বাস করে, পাকিস্তানের আফগান সীমান্তবর্তী পার্বত্য এলাকার জঙ্গিদের দমনে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে আদিবাসী সেনারা। মোরেল বলেন, "তারা স্থানীয়ভাবে নিয়োগকৃত এবং স্থানীয় জ্ঞান ও ভাষায় তাদের দখল রয়েছে। এছাড়া, এলাকাটির লোকদের কাছেও তাদের অধিকাংশের বিশ্বাসযোগ্যতা রয়েছে।" তিনি বলেন, এ সেনারা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বৈধ অংশ এবং এ পরিকল্পনায় পাকিস্তান সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। প্রসঙ্গত, সা