২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভূমিকা রাখবে ওপেক

তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক জলবায়ু পরিবর্তন রোধে পরিবেশগত গবেষণায় ভূমিকা রাখবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে ওপেক শীর্ষ সম্মেলনে রোববার রাষ্ট্রপ্রধানদের বৈঠক শেষে কর্মকর্তারা একথা জানিয়েছেন। ওপেকের শীর্ষ তেল উৎপাদক এবং এ সম্মেলনের স্বাগতিক সৌদি আরব শনিবারই পরিবেশগত গবেষণায় ৩০ কোটি ডলার তহবিল দেয়ার ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 11:55 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

রিয়াদ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক জলবায়ু পরিবর্তন রোধে পরিবেশগত গবেষণায় ভূমিকা রাখবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে ওপেক শীর্ষ সম্মেলনে রোববার রাষ্ট্রপ্রধানদের বৈঠক শেষে কর্মকর্তারা একথা জানিয়েছেন। ওপেকের শীর্ষ তেল উৎপাদক এবং এ সম্মেলনের স্বাগতিক সৌদি আরব শনিবারই পরিবেশগত গবেষণায় ৩০ কোটি ডলার তহবিল দেয়ার ঘোষণা দিয়েছে। ওপেক মহাসচিব আব্দুল্লাহ আল-বাদরি বলেছেন, জলবায়ু পরিবর্তন ঠেকানোর লক্ষ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমাতে কার্বন ডাই অক্সাইড নির্গমণ ঠেকানো এবং মজুদের প্রযুক্তি উদ্ভাবনে ভূমিকা রাখতে চায় তেল উৎপাদক ও রপ্তানিকারক সংস্থাটি। তবে শনিবার সৌদি বাদশাহের ৩০ কোটি ডলার দেয়ার ঘোষণা ছাড়া এ সম্মেলন থেকে এখনই আর কোনো নগদ কোনো সাহায্যের ঘোষণা আসেনি। এ প্রসঙ্গে আলজেরিয়ার জ্বালানি ও খনিজ মন্ত্রী শাকিব খলিল বলেছেন, " আমরা এখনই কোনো প্রতিশ্র"তি দিচ্ছি না। আমরা জানি না ওই প্রস্তাবটা কি।" তিনি আরও বলেন, " আমি যতটুকু জানি, আর কেউই (সৌদি ছাড়া) কোনো প্রতিশ্র"তি দেয়নি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪৮ ঘ.