২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তসলিমার মৃতুদন্ডের দাবিতে কলকাতায় স্লোগান

বাংলাদেশের লেখিকা তাসলিমা নাসরিনের মৃতুদন্ডের দাবিতে আবারও সমাবেশ করেছে কলকাতার জময়িতে উলামায়ে হিন্দ। শুক্রবার কলকাতার বিভিন্ন প্রান্তে জড়ো হয়ে এই সংগঠনের সদস্যরা পুলিশের সামনে দাঁড়িয়ে তসলিমার মুন্ডু চেয়ে স্লোগান দিয়েছে। খবর ভারতের আনন্দবাজার পত্রিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 10:30 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

নভেম্বর ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাংলাদেশের লেখিকা তাসলিমা নাসরিনের মৃতুদন্ডের দাবিতে আবারও সমাবেশ করেছে কলকাতার জময়িতে উলামায়ে হিন্দ। শুক্রবার কলকাতার বিভিন্ন প্রান্তে জড়ো হয়ে এই সংগঠনের সদস্যরা পুলিশের সামনে দাঁড়িয়ে তসলিমার মুন্ডু চেয়ে স্লোগান দিয়েছে। খবর ভারতের আনন্দবাজার পত্রিকার। গত কয়েক মাস ধরেই ভারতের বিভিন্ন মুসলিম সংগঠন তসলিমাকে ভারত থেকে বের করে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। কলকাতায় প্রকাশ্যে পুলিশের সামনেই তসলিমার মৃত্যুদন্ডেরও ফতোয়া দেওয়া হয়েছে। দন্ডনীয় অপরাধ সত্ত্বেও এ ব্যাপারে পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। পুলিশ অবশ্য তসলিমার নিরাপত্তার আশ্বাস দিয়েছে। পুলিশ কমিশনার গৌতমমোহন চক্রবর্তী বলেন, "ওই সভায় কে কী বলেছেন, সে ব্যাপারে স্থানীয় পুলিশের কাছ থেকে রিপোর্ট নেব। তার পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" জমিয়তে উলামায়ে হিন্দের মুখপাত্র কাকি সফিউদ্দিন অবশ্য বলেছেন, " কারও মুন্ডু চাওয়া বা প্রাণনাশের হুমকি দেওয়া ইসলামবিরোধী। যদি কেউ এমন দাবি করে থাকেন, প্রমাণ পেলে তাদের বহিস্কার করা হবে। আমাদের দাবি, তসলিমার ভিসার মেয়াদ যেন বাড়ানো না হয়।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬২৬ ঘ