২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জাতিগত সহিংসতায় ৩০ জন নিহত

আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের একটি আদিবাসী এলাকায় শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে জাতিগত সহিংসতায় কমপক্ষে ৩০ জন নিহত এবং আরও প্রায় একশ' লোক আহত হয়েছেন। শনিবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 10:23 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

পারাচিনার, পাকিস্তান, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের একটি আদিবাসী এলাকায় শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে জাতিগত সহিংসতায় কমপক্ষে ৩০ জন নিহত এবং আরও প্রায় একশ' লোক আহত হয়েছেন। শনিবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। কুরাম আদিবাসী এলাকার প্রধান শহর পারাচিনারে শুক্রবার অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালালে এ সহিংসতা শুরু হয়। প্রসঙ্গত, গত এপ্রিল মাসে এই এলাকায় সংঘটিত এক জাতিগত সহিংসতায় প্রায় ৪০ জনের প্রাণহানি হয়েছিল। আধা-স্বায়ত্বশাসিত আদিবাসি এলাকাটির কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে কমপক্ষে ৩০ জন মারা গেছেন এবং শহরটির অধিকাংশ এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এলাকাটির প্রধান হাসপাতালের এক কর্মকর্তা মোহাম্মাদ হামিদ বলেন, "গতকাল থেকে সাত জনের লাশ হাসপাতালে আনা হয়েছে এবং ৯১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।" উল্লেখ্য, কুরাম এলাকার আদিবাসী পশতুনদের অধিকাংশই শিয়া হলেও সাধারণভাবে পশতুন ভাষাভাষীদের অধিকাংশ হচ্ছেন সুন্নি মুসলিম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬২০ ঘ.