পাকিস্তান, নভেম্বর ১৫, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ১ ডিসেম্বরের আগেই সেনাপ্রধানের পদ ছাড়বেন। এমনটাই আশা করছেন বলে জানিয়েছেন পাকিস্তানের এটর্নি জেনারেল।
পাকিস্তানের সর্বোচ্চ আদালত নতুন মেয়াদে মুশাররফের প্রেসিডেন্সির বৈধতা দিলে সেনাপ্রধানের পদ ছাড়ার প্রতিশ্র"তি তিনি আগেই দিয়েছিলেন। এ সিদ্ধান্ত আগামী কয়েকদিনের মধ্যেই আসবে বলে মনে করা হচ্ছে।
মুশাররফ এরই মধ্যে দেশ পরিচালনায় তত্ত্বাবধায়ক সরকার ঘোষণার তোড়জোড় শুরু করেছেন। এ ঘোষণা আসার কথা বৃহস্পতিবারই। এই অন্তর্বর্তী সরকার জানুয়ারিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠান করবে বলেই আশা করা হচ্ছে।
পাকিস্তানের দুই সাবেক প্রধানমন্ত্রী বেনজির এবং নওয়াজ জোট গঠন নিয়ে আলোচনা শুরু করার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিচ্ছেন মুশাররফ। মুশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির সম্ভাবনা নাকচ করেছেন বেনজির। এদিকে সুপ্রিম কোর্টও এখনও গত মাসের পুননির্বাচনে মুশাররফের জয় ঘোষণা করেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৪ঘ.
bdnews24