করাচি, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - করাচিতে বৃহস্পতিবার সরকার বিরোধী বিক্ষোভের সময় পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে গোলাগুলিতে দুই পাকিস্তানি বালক নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
গত ৩ নভেম্বর সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফের জারি করা জরুরি অবস্থার বিরুদ্ধে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সমর্থকরা করাচিতে এ বিক্ষোভে নামেন। প্রসঙ্গত, সোমবার রাত থেকে লাহোরে দলীয় এক নেতার বাসভবনে গৃহবন্দী রয়েছেন বেনজির।
করাচি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ফায়েজ খান জানিয়েছেন, "লাইয়ারা এলাকায় অজ্ঞাত লোকের গুলিতে দুই বালক নিহত হয়েছে। তারা পুলিশের ওপরও গুলি চালিয়েছিল।"
তিনি বলেন, প্রেসিডেন্ট মুশাররফের জরুরি অবস্থার বিরুদ্ধে বিক্ষোভরত একদল যুবককে পুলিশ বাধা দিতে গেলে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭২১ ঘ.
bdnews24