লন্ডন, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লন্ডনের একটি হাসপাতালে একসঙ্গে পাঁচটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রাশিয়ার এক নারী। স্বাভাবিক সময়ের ১৪ সপ্তাহ আগে গত শনিবার জন্ম নেয় এই ৫ কন্যা। নবজাতকেরা সবাই সুস্থ।
বৃহস্পতিবার অক্সফোর্ডের জন র্যাডক্লিফ হাসপাতালের চিকিৎসক লরেন্স ইমপে বিবিসি বেতারকে বলেন, "পাঁচজনই খুব ভাল আছে।"
চিকিৎসকদের মতে একসঙ্গে পাঁচটি সন্তান প্রসব করা খুবই ঝুঁকিপূর্ণ। তাছাড়া, ঐতিহাসিকভাবে দেখা গেছে, বিরল এ ঘটনা ঘটলেও জন্ম নেওয়াদের প্রত্যেকের বেঁচে থাকার হার খুব কম।
এমন পরিস্থিতিতে রাশিয়ার চিকিৎসকরা ওই দম্পতিকে পরমার্শ দিয়েছিলেন কয়েকটি ভ্র"ণ গর্ভপাত করানোর। কিন্তু সে পরামর্শ না শুনে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটেনে এসে সন্তান জন্ম দেওয়ানোর।
ইমপে বলেন, জন্ম নেওয়ার সময় সবচেয়ে বড় শিশুটির ওজন ছিল এক কেজিরও কম। তবে পাঁচটি শিশুর কারোর জন্যই এখন আর বিশেষ যতে
bdnews24