ইসলামাবাদ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে আন্দোলন শুরুর জন্য ইসলামি ও অন্যান্য বিরোধী দলগুলোকে নিয়ে জোট গড়ার চেষ্টা করছেন পাকিস্তানের প্রধান বিরোধী দল পিপিপি'র সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জেনারেল মুশাররফ গত ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির মাধ্যমে পরমাণু অস্ত্রসমৃদ্ধ পাকিস্তানকে জটিল পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছেন। সংবিধান স্থগিতের পাশাপাশি অধিকাংশ বিচারককে বরখাস্ত এবং শ'শ' আইনজীবী এবং হাজার হাজার সরকারবিরোধী নেতা-কর্মীকে আটক করেছেন। এছাড়া সরকারবিরোধীদের বিরুদ্ধে তার অভিযান চলছে।
পাকিস্তানের দুই মেয়াদের প্রধানমন্ত্রী বেনজির দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট মুশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চালিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় মুশাররফের সঙ্গে একযোগে কাজ করার লক্ষ্যে দীর্ঘ আট বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত মাসে দেশে ফেরেন বেনজির।
কিন্তু জরুরি অবস্থা জারির পর পিপিপি'র হাজার হাজার সমর্থককে গ্রেপ্তার এবং তাকে গৃহবন্দি করায় মুশাররফের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন বেনজির। গত মঙ্গলবার তিনি বলেছেন, মুশাররফের সঙ্গে আলাপ-আলোচনা শেষ হয়ে গেছে। একইদিন বেনজির প্রথমবারের মতো মুশাররফকে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের আহ্বান জানান।
প্রসঙ্গত, ক্ষমতা ভাগাভাগি আলোচনাকালে বেনজির বেশ কয়েকবার মুশাররফকে সেনাপ্রধানের পদ ছেড়ে একজন বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু গত মঙ্গলবারই বেনজির প্রথম সেনাপ্রধানের পদের পাশাপাশি মুশাররফকে প্রেসিডেন্ট পদও ছাড়তে বলেন ।
পিপিপি'র নেতারা বুধবার জানিয়েছেন, মুশাররফকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে 'স্বার্থের জোট' গঠনের চেষ্টা চালাচ্ছেন বেনজির। এ জোট গঠনের লক্ষ্যে তিনি তার এক সময়কার প্রতিপক্ষ কাজি হোসাইন আহমেদ (পাকিস্তানের ইসলামি দলগুলোর একটি জোটের প্রধান) এবং ক্রিকেট তারকা ও রাজনীতিবিদ ইমরান খানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এছাড়া, নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গেও তিনি আলোচনা করেছেন।
এ বিষয়ে লাহোর থেকে টেলিফোনে বার্তাসংস্থা রয়টার্সকে সিনেটর ও বেনজিরের সহযোগী লতিফ খোসা বলেন, " তিনি দেশটিতে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে ন্যূনতম একটি কর্মসূচিতে সব রাজনৈতিক দলকে রাজি করানোর চেষ্টা চালাচ্ছেন।"
সোমবার রাত থেকে লাহোরে লতিফ খোসার বাসভবনে গৃহবন্দী রয়েছেন বেনজির।
খোসা বলেন, "ন্যূনতম কর্মসূচি হচ্ছে জেনারেল মুশাররফরে অপসারণ এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ সরকার গঠন।"
তিনি বলেন, "আমি আশা করছি শিগগিরই আপনারা ভাল খবর শুনতে পাবেন।"
পাকিস্তানে গণতন্ত্র ফিরিয়ে আনতে ক্রমবর্ধমান দেশি-বিদেশি চাপের মুখে গত সপ্তাহের শেষ দিকে মুশাররফ বলেছেন, ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কবে নাগাদ সংবিধান পুনঃস্থাপন এবং জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে সে বিষয়ে তখন তিনি কিছু বলেননি। বরং তিনি বলেন, জরুরি অবস্থা নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।
ওদিকে, মুশাররফকে জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানানোর জন্য এ সপ্তাহের শেষ দিকে পাকিস্তান সফরে আসছে মার্কিন সরকার পররাষ্ট্রমন্ত্রী জন নিগ্রোপন্টে। মুশাররফ গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের একই ধরনের আহ্বান প্রত্যাখান করার পর এ সফরে আসার পরিকল্পনা নিয়েছে নিগ্রোপন্টে।
নিউইয়র্ক টাইমসকে মঙ্গলবার মুশাররফ বলেন, "আমি কোনোভাবেই তার সঙ্গে একমত নই। জরুরি অবস্থা নির্বিঘে
bdnews24