২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করছেন জার্মান ভাইস চ্যান্সেলর

জার্মান ভাইস চ্যান্সেলর ফ্রানৎস ময়েন্টাফেরিং পদত্যাগ করছেন। চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের স্যোশাল ডেমোক্র্যাট (এসপিডি) দলের এই নেতা পদত্যাগ করলে সরকারের মহাজোটে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 01:55 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

বার্লিন, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মান ভাইস চ্যান্সেলর ফ্রানৎস ময়েন্টাফেরিং পদত্যাগ করছেন। চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের স্যোশাল ডেমোক্র্যাট (এসপিডি) দলের এই নেতা পদত্যাগ করলে সরকারের মহাজোটে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। ময়েন্টাফেরিং পারিবারিক কারণে পদত্যাগ করতে পারেন। একইসঙ্গে তিনি শ্রমমন্ত্রীর পদও ছেড়ে দিচ্ছেন। ফলে ম্যার্কেলের মন্ত্রীসভায় ছোটখাট পরিবর্তন আসতে পারে। তিনি বার্লিনে স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় সংবাদ সম্মেলন ডেকেছেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্টিফেন গিফেলার বলেন, "পারিবারিক সমস্যার কারণেই ময়েন্টাফেরিং ভাইস চ্যান্সেলর ও শ্রমমন্ত্রীর পদ ত্যাগ করতে পারেন।" ময়েন্টাফেরিং এর স্ত্রী আঙ্কেপেত্রা ক্যান্সারে গুরুতর অসুস্থ। এ কারণে তিনি গত সপ্তাহে মাহজোটের একটি বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। দলীয় সূত্র জানিয়েছে, পররাষ্টমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেনমিয়ার ভাইস চ্যান্সেলর হতে পারেন। গত দুই বছরে তিনি এসপিডি'র মধ্যে বেশ প্রভাবশালী হয়ে উঠেছেন। শ্রমন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন দলের ঊর্ধ্বতন নেতা ওলফ স্কলৎস। কনজারভেটিভস ও এসপিডি জোটের মধ্যে ময়েন্টফেরিং এর বেশ প্রভাব ছিল। অনেকটা তার ভুমিকাতেই দুই বছরের আগের নির্বাচনে ম্যার্কেল সামান্য ব্যবধানে জয় পেয়েছিলেন। তার পদত্যাগ ম্যার্কেলকে সমস্যায় ফেলে দেবে। বন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ও ম্যার্কেলের জীবনীকার গের্ড ল্যাঙ্গুথ বলেন, "ময়েন্টাফেরিং এমন একজন নেতা যিনি এখন পর্যন্ত মহাজোট টিকিয়ে রাখার নিশ্চিয়তা দিতে পারেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯১৩ঘ.