লন্ডন, ১৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি অনলাইন)--ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন আরো বেশি 'ভাবাবেগহীন আন্তজাতিকতাবাদের' নীতি অনুসরণের আহ্বান জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রই তার দেশের সবেচেয়ে বড় মিত্র।
যুক্তরাষ্ট্র -বিরোধীদের সঙ্গে তার কোনো লেনদেন নেই মন্তব্য করে গর্ডন ব্রাউন আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করা।
লন্ডনের লর্ড মেয়রের ভোজসভায় দেওয়া ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানকে তার 'পারমাণবিক উচ্চাকাঙ্খার' ব্যাপারেও সতর্ক করে দেন।
গিল্ডহলের ওই অনুষ্ঠানে শ্রোতাদের উদ্দেশে গর্ডন ব্রাউন বলেন, "ভবিষ্যৎ সম্পর্কে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে যারা তাদের সঙ্গে আমাদের কাজ করতে হবে।" ন্যাটো, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এর মধ্যে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন,"আমি যে সারাজীবন আমেরিকার গুণগ্রাহী
ছিলাম তা কোনো গোপন বিষয় নয়।..ব্রিটেন বা ইউরোপের অন্য কোথাও মার্কিন-বিরোধীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি মনে করি অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা ইঙ্গ-মার্কিন সম্পর্কই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক।"
পরমাণু অস্ত্র তৈরি না করার জন্য ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন,"আমাদের সংকল্পের গুরুত্ব নিয়ে ইরানের মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/১৩৫৪ঘ.
bdnews24