২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার সনিক জেটের প্রথম ক্রেতা লাদেনের ভাই

আট কোটি মার্কিন ডলারের অ্যারিয়ন সুপার সনিক জেটের প্রথম গ্রাহক হয়েছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সৎ ভাই তারেক বিন লাদেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের নেভাডা ভিত্তিক প্রতিষ্ঠান দি রেনো ২০০৪ সালে সুচালো নাক বিশিষ্ট শব্দের চেয়ে দ্রুতগতির এই জেটের নকশা করে। এরপর থেকেই কোম্পানিটি এর নকশা উন্নয়নের জন্য উইন্ড টানেল টেস্টিং চালিয়ে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 07:52 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

দুবাই, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আট কোটি মার্কিন ডলারের অ্যারিয়ন সুপার সনিক জেটের প্রথম গ্রাহক হয়েছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সৎ ভাই তারেক বিন লাদেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের নেভাডা ভিত্তিক প্রতিষ্ঠান দি রেনো ২০০৪ সালে সুচালো নাক বিশিষ্ট শব্দের চেয়ে দ্রুতগতির এই জেটের নকশা করে। এরপর থেকেই কোম্পানিটি এর নকশা উন্নয়নের জন্য উইন্ড টানেল টেস্টিং চালিয়ে আসছে। আট থেকে ১২ যাত্রীবাহী এ বিমানের সর্বোচ্চ গতি ম্যাক এক দশমিক ছয়। একনাগাড়ে বিমানটি সাড়ে চার হাজার মাইল পাড়ি দিতে পারবে বলে আশা করা হচ্ছে। প্রতি ঘণ্টায় ১৬৩০ মাইল অতিক্রমকারী কনকর্ডের দীর্ঘ ২৭ বছরের উড্ডয়ন ২০০৩ সালে বন্ধ হওয়ায় পর বর্তমানের প্রচলিত বিজনেস জেটগুলোর চেয়ে দ্রুতগামী জেটের একটি বাজার তৈরি হয়েছে বলে অ্যারিয়ন বিশ্বাস করে। যুক্তরাষ্ট্রের বাইরে এ বিমান বাজারজাতকারী প্রতিষ্ঠান এক্সিকিউজেটের প্রধান নির্বাহী নীল অলিভার জানান, "অ্যারিয়ন জেটের প্রাথমিক চাহিদা আসবে ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে।" আড়াই লাখ ডলারে বায়না করতে পারবে এমন ৪০ জন গ্রাহক খুঁজছে এক্সিকিউজেট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এডি/ডিডি/এমএইচবি/০১৩৩ ঘ.