ইসলামাবাদ, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোর বিক্ষোভ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একজন মন্ত্রী সোমবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
উপ-তথ্যমন্ত্রী তারিক আজিম খান রয়টার্সকে বলেন, "বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাদের তা করতে দেওয়া হবে না। কেউ আইন ভাঙলে শাস্তি পেতে হবে।"
প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জরুরি অবস্থা জারির প্রতিবাদে মঙ্গলবার থেকে গাড়িবহর নিয়ে বেনজিরের তিনদিনব্যাপী বিক্ষোভ করার প্রস্তুতির মুখে সরকার এই নির্দেশ জারি করল। দেশের আপামর জনসাধারণকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। পুলিশ বাধা দিলেও বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বেনজির।
প্রেসিডেন্ট মুশাররফ গত ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেন।
জরুরি অবস্থা প্রত্যাহার ও মুশাররফের সেনাপ্রধানের পদ ছাড়ার দাবিতে গাড়িবহর নিয়ে বেনজিরের যে বিক্ষোভ কর্মসূচি রয়েছে তা লাহোর থেকে শুরু হয়ে ইসলামাবাদ গিয়ে শেষ হওয়ার কথা।
পুলিশ তাকে সতর্ক করে বলেছে, গাড়িবহর নিয়ে বের হলে গত মাসের মতো তিনি আত্মঘাতী বোমা হামলার শিকার হতে পারেন।
আট বছরের স্বেচ্ছানির্বাসন শেষে গত ১৮ অক্টোবর দেশে ফেরেন বেনজির ভুট্টো। দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই করাচিতে তার শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলায় ১৩৯ জন নিহত হন।
লাহোরে সোমবার এক অনির্ধারিত সফরে বেনজির ভুট্টো কবি ইকবালের সমাধিতে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "আমি জানি আমি যা করতে যাচ্ছি সেটা মারাত্মক ঝুঁকিপূর্ণ।"
তিনি আরও বলেন, "আমি চাইনা বিপজ্জনক পথ বেছে নিতে। কিন্তু আমি নিজেকে প্রশ্ন করছি- এর বিকল্প কী? দেশকে রক্ষা করব কিভাবে?"
মটর বিক্ষোভ সম্পর্কে বেনজির বলেন, "পাকিস্তানের সব দল, সব স
bdnews24