২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান প্রশ্নে দ্বিমুখী নীতিতে একমত ম্যার্কেল-সারকোজি

ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে একইসঙ্গে নিষেধাজ্ঞা আরোপের কঠোর পদক্ষেপ এবং আলোচনা চালিয়ে যাওয়ার দ্বিমুখী নীতি পরিচালনায় সোমবার একমত হয়েছে জার্মানি ও ফ্রান্স। একসঙ্গে দু'পথে পা রেখে চলাকেই ইরান সমস্যা সমাধানের সবচে ভাল উপায় বলে মনে করছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 04:10 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

বার্লিন, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে একইসঙ্গে নিষেধাজ্ঞা আরোপের কঠোর পদক্ষেপ এবং আলোচনা চালিয়ে যাওয়ার দ্বিমুখী নীতি পরিচালনায় সোমবার একমত হয়েছে জার্মানি ও ফ্রান্স। একসঙ্গে দু'পথে পা রেখে চলাকেই ইরান সমস্যা সমাধানের সবচে ভাল উপায় বলে মনে করছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ইরানে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে আলাদ আলাদা বৈঠকের কয়েকদিন ম্যার্কেল ও সারকোজি বার্লিনে কেবিনেট বৈঠকে বসেন। বৈঠকের পর ইরানের বিরুদ্ধে জার্মানি এবং ফ্রান্সের অভিন্ন অবস্থান তুলে ধরে ম্যার্কেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সারকোজি বলেন, "আমাদের অবস্থান খুবই কাছাকাছি বলেই মনে করছি আমি।" তিনি আরও বলেন, "আমরা ভিন্ন জায়গার মানুষ এবং আমাদের ভিন্ন ভিন্ন সমস্যা আছে। কিন্তু ইরান নীতির ব্যাপারে আমরা একই পথের পথিক। আমরা কেউই ইরানের হাতে পরমাণু অস্ত্র চাই না। এর জন্য প্রয়োজনে আমরা নিষেধাজ্ঞা কিংবা আলোচনা দুপথেই পা বাড়াতে পারি।" এর আগে সেপ্টেম্বওে ইউরোপীয় কূটনীতিকরা পরমাণু কর্মসূচি পরিহারে ইরানের অবাধ্যতার শাস্তিস্বরূপ তেহরানে অবিলম্বে তৃতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপে জার্মানি ও ফ্রান্সের মধ্যে মতবিভেদের কথা জানিয়েছিলেন। ইরান পরমাণু কর্মসূচি বন্ধ না করার ব্যাপারে অনঢ় থাকায় তেহরানে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে জার্মানির উদাসনীতা অনেকটাই কমে এসেছে। সারকোজি বলেছেন, "আলোচনার পথ এখনও খোলা। তবে নিষেধাজ্ঞার সম্ভাবনাই জোরাল হচ্ছে। কারণ, সময় আমাদের প্রতিকূলে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৫ঘ.