২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের পার্লামেন্ট কমিটিতে অনুমোদন পেল আফগান নৌ-মিশন

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সাহয্যার্থে জাপানি নৌ-বাহিনীর মিশন পুনরায় শুরুর অনুমতি দিয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষের একটি কমিটি। তবে বিলটি এখনও উচ্চকক্ষে অনুমোদনের অপেক্ষায় আছে। উচ্চকক্ষে বিলটি নাকচ হওয়ার সম্ভাবনা থাকায় নতুন করে অচলাবস্থা দেখা দেওয়াসহ আগাম সাধারণ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হতে পাওে বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 12:16 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

টোকিও, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সাহয্যার্থে জাপানি নৌ-বাহিনীর মিশন পুনরায় শুরুর অনুমতি দিয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষের একটি কমিটি। তবে বিলটি এখনও উচ্চকক্ষে অনুমোদনের অপেক্ষায় আছে। উচ্চকক্ষে বিলটি নাকচ হওয়ার সম্ভাবনা থাকায় নতুন করে অচলাবস্থা দেখা দেওয়াসহ আগাম সাধারণ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হতে পাওে বলে মনে করা হচ্ছে। চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী ইয়োসো ফুকুদার ওয়াশিংটন সফরের আগে নিন্মকক্ষের কমিটি ওই বিলে অনুমোদন দিল। ওয়াশিংটন চাইছে, ভারত মহাসাগরে সন্দেহভাজন সন্ত্রাসী ও মাদক চোরাচালানীদের দমনে টহলরত মার্কিন নৌবাহিনীকে জাপান আবারও সহযেগিতা করুক। জাপানে সরকার ও বিরোধীদের মধ্যে মতানৈক্যের কারণে চলতি মাসে নৌ-মিশন বন্ধ হয়ে যায়। পার্লামেন্টের নিম্নকক্ষে ক্ষমতাসীন দলের জোরাল সংখ্যগরিষ্ঠতা থাকায় আশা করা হচ্ছে আগামী মঙ্গলবার নিম্নকক্ষে বিলটি পাস হয়ে যাবে। এরপর বিলটি বিরোধীদল নিয়ন্ত্রিত উচ্চকক্ষে পাঠানো হবে। নিম্নকক্ষের কমিটি সোমবার বিলটি অনুমোদন দেওয়ার পর প্রধান মন্ত্রীপরিষদ সচিব নবুতাকা ম্যাচিমুরা সাংবাদিকদের বলেন, "উচ্চকক্ষে বিলটি পাশ করিয়ে আনার জন্য, বিশেষ করে বিরোধীদের সম্মতি আদায়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যাতে খুব তাড়াতাড়ি মিশন শুরু করা যায়।" বিরোধী ডেমোক্রেটিক পার্টি জানিয়ে রেখেছে, তারা বিলটির বিরোধিতা করবে। তবে প্রধানমন্ত্রী ফুকুদার দলের সঙ্গে একটি মহাজোট গঠনের ব্যর্থ চেষ্টার পর দলের প্রধান গত সপ্তাহে পদত্যাগের ঘোষণা দেওয়ার বিরোধীরা এখন দুর্বল অবস্থানে আছে। বিশ্লেষকরা বলছেন, ওই ঘটনার ফলে আগামী সাধারণ নির্বাচনে বিরধোদের ভাল করার সম্ভাবনে কমে গেছে এবং এই সুযোগে ক্ষমতাসীন লিবাররেল ডেমোক্রেটিক পার্টি আগাম নির্বাচন দিতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০৬ঘ.