২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওলমার্টের দুর্নীতি তদন্তে সরকারি অফিসগুলোতে পুলিশের তল্লাশি

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের দুর্নীতি তদন্তে পুলিশ রোববার বিভিন্ন সরকারি অফিসে তল্লাশি চালিয়েছে। পুলিশের এক মুখপাত্র একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 01:00 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

জেরুজালেম, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের দুর্নীতি তদন্তে পুলিশ রোববার বিভিন্ন সরকারি অফিসে তল্লাশি চালিয়েছে। পুলিশের এক মুখপাত্র একথা জানান। মুখপাত্র মিকি রোজেনফেল্ড জানান, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, ভূমি অফিস ও জেরুজালেমের পৌর ও ডাক বিভাগের অফিসসহ ২০টি ভবনে তদন্ত কর্মকর্তার অভিযান চালিয়েছে। জেরুজালেমের সাবেক মেয়র ওলমার্টের বিরুদ্ধে অভিযোগ, শহরে একটি বাড়ি কেনার সময় তিনি অতিরিক্ত ডিসকাউন্ট নিয়েছিলেন। এছাড়া, শিল্পমন্ত্রী থাকাকালীন তিনি একটি নিলামে হস্তক্ষেপ করেছিলেন বলে অভিযোগ আছে। তার এসব অভিযোগের তদন্ত চলছে। তবে ওলমার্ট তার বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করেছেন। অবশ্য গতবছর লেবাননের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পর তার বিরুদ্ধে এসব অভিযোগ এখন প্রায় ঢাকা পড়ে গেছে। ইসরায়েল মনে করে লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ানো ছিল ওলমার্টের বড় ভুল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫৪ঘ.