২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার দূত

জাতিসংঘের মানবাধিকার দূত পাওলো সার্জিও পিনোরো রোববার মিয়ানমারে পৌঁছেছেন। গত চার বছরের মধ্যে মিয়ানমারে এটাই তার প্রথম সফর। সেপ্টেম্বর মাসে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বাধীন জনবিক্ষোভে সামরিক জান্তার দমন পীড়ন এবং বিক্ষোভ দমনে রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেপ্তারের ঘটনাসহ বিভিন্ন নিপীড়নমূলক ঘটনা তদন্ত করতে তিনি পাঁচদিনের এ সফরে এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 12:18 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের মানবাধিকার দূত পাওলো সার্জিও পিনোরো রোববার মিয়ানমারে পৌঁছেছেন। গত চার বছরের মধ্যে মিয়ানমারে এটাই তার প্রথম সফর। সেপ্টেম্বর মাসে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বাধীন জনবিক্ষোভে সামরিক জান্তার দমন পীড়ন এবং বিক্ষোভ দমনে রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেপ্তারের ঘটনাসহ বিভিন্ন নিপীড়নমূলক ঘটনা তদন্ত করতে তিনি পাঁচদিনের এ সফরে এসেছেন। পিনেরোর কর্মস্থল জেনেভায় জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, মিয়ানমারের বেশকটি কারাগার এবং অন্যান্য বন্দিশালায় তার সরেজমিন পর্যবেক্ষণের জন্য সেগুলোর একটি তালিকা ইতিমধ্যেই জান্তা সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। জনবিক্ষোভের সময় নিপীড়ন চালানো হয়েছিল ভিক্ষুদের এমন কয়েকটি মঠও তিনি সফর করতে পারেন বলে জানা গেছে। তবে তার সফরসূচি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারির দ্বিতীয় দফা সফরের পরপরই এ মানবাধিকার দূতকে মিয়ানমারে প্রবেশের এ বিরল অনুমতি দেওয়া হল। চার বছর আগে এক ঘটনায় দেশটির সামরিক জান্তা জাতসংঘের মানবাধিকার দূতকে মিয়ানমার থেকে বের করে দিয়েছিল। মিয়নমার সফর শেষে ডিসেম্বরের ১০ থেকে ১৪ তারিখে অনুষ্ঠেয় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আগামী অধিবেশনে মিয়ানমার সম্পর্কিত প্রতিবেদন পেশ করবেন পিনেরো। অবশ্য এর আগে মিয়ানমার থেকে বেরোনোর পরপরই ১৬ নভেম্বর ব্যাংককে একটি সংবাদ সম্মেলন করতে পারেন পিনেরো। মিয়ানমারের সা