সুন্দা স্ট্রেইট, ইন্দোনেশিয়া, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের রাতের আকাশ অগ্নিস্ফুলিঙ্গে আলোকিত করে আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে রোববার রাত থেকে বড় ধরনের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। গলিত লাল টকটকে শিলা গিরিমুখ বিস্ফোরিত হয়ে আতশবাজির মতো কয়েকশ মিটার উপরে উঠে ছড়িয়ে পড়ছে পর্বতের পাদদেশে। বিজ্ঞানী ও পর্যটকরা যারা অগ্নুৎপাত পর্যবেক্ষণ করছেন তাদের জন্য সে এক মনোহর দৃশ্য।
জাভা দ্বীপের কাছাকাছি সুন্দা প্রণালিতে অবস্থিত আনা ক্রাকাতাউ আগ্নেয়গিরি। আনাক ক্রাকাতাউ শব্দের অর্থ 'ক্রাকাতাউ এর শিশু'। ক্রাকাতাউ পর্বতে ১৯৮৩ সালে সবচেয়ে বড় আগ্নুৎপাতের ঘটনা ঘটে।
সপ্তাহ দুয়েক আগে ক্রাকাতাউ অগ্নুৎপাত শুরু হয়েছে। আগ্নেয়গিরিটিকে পর্যবেক্ষণকারী বিজ্ঞানীরা জানিয়েছেন, আরও অনেক দিন ধরে অগ্নুৎপাত চলতে থাকবে। পর্বত থেকে কমপক্ষে দূরে থাকার জন্য তারা সবাইকে সতর্ক করে দিয়েছেন।
আগ্নুৎপাত দেখার জন্য আট পর্যটক রোববার রাত কাটিয়েছেন পর্বতের কাছাকাছি সমুদ্রে একটি নৌকা নিয়ে। তাদের একজন সাদ বাউচার্ড বলেন, "গলিত লাল টকটকে লাভা গিরিমুখ থেকে ছিটকে আকাশে উঠে প্রায় আধা কিলোমিটার দূরে ছড়িয়ে পড়ছিল। রাতের আকাশে সে এক দেখার মতো দৃশ্য।"
তিনি আরও বলেন, "আগ্নেয়গিরির কাছাকাছি থাকায় মাঝে মাঝে আমাদের মনো হচ্ছিল আমরা বুঝির বোকামি করছি। তারপরও ভালভাবে দেখার জন্য আমরা সে ঝুকি নিয়েছি।"
১৯৮৩ সালে ক্রাকাতাউয়ে ভয়াবহ অগ্নুৎপাতে প্রায় ৩৬ হাজার লোক মারা যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০২ঘ.
bdnews24