ওয়াশিংটন, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দুবার পুলিৎজার পুরস্কার পাওয়া মার্কিন লেখক নরম্যান মেইলার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মার্কিন সাহিত্য জগতে প্রায় ৭ দশক ধরে ছিল নরম্যানের সদর্প পদচারণা। শনিবার নরম্যানের এক সম্পাদনা-সহকারী তার মৃত্যুর কথা জানিয়েছেন।
অক্টোবরে ফুসফুসে অস্ত্রোপচারের পর নরম্যান মারা গেলেন। নরম্যান তার ৪০ টিরও বেশি বইয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ধারা, ইরাক ও ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে তীব্র মতামত প্রকাশ করে পাঠকদেরকে উজ্জীবিত করেছেন।
২য় বিশ্বযুদ্ধের ওপর নরম্যানের লেখা প্রথম বই 'দ্য ন্যাকেড এণ্ড দ্য ডেড' তার সবচে বিখ্যাত উপন্যাস। এই বই লিখে মাত্র ২৫ বছর বয়সেই তারকা খ্যাতি পান নরম্যান। ১৯৪৮ সালে বইটি ছাপা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০০ঘ.
bdnews24