২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব উষ্ণায়ন জরুরি সমস্যা: বান কী মুন

জাতিসংঘ মহাসচিব বান কী-মুন বিশ্ব উষ্ণায়নকে জরুরি সমস্যা হিসাবে চিহ্নিত করে তা মোকবিলায় জরুরি রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। শুক্রবার অ্যান্টার্কটিকা মহাদেশের তিনটি বৈজ্ঞানিক ঘাঁটি সফরকালে এ আহ্বান জানান বান। প্রসঙ্গত, অ্যান্টার্কটিকার প্রাগৈতিহাসিক কালের বরফ স্তর গলতে শুরু করেছে এবং বতর্মান পৃথিবীর অন্য যে কোনো এলাকা থেকে দ্রুত গতিতে উষ্ণ হচ্ছে অ্যান্টার্কটিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 11:46 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

এদুয়ার্দো ফ্রি বেস, এন্টার্কটিকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘ মহাসচিব বান কী-মুন বিশ্ব উষ্ণায়নকে জরুরি সমস্যা হিসাবে চিহ্নিত করে তা মোকবিলায় জরুরি রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। শুক্রবার অ্যান্টার্কটিকা মহাদেশের তিনটি বৈজ্ঞানিক ঘাঁটি সফরকালে এ আহ্বান জানান বান। প্রসঙ্গত, অ্যান্টার্কটিকার প্রাগৈতিহাসিক কালের বরফ স্তর গলতে শুরু করেছে এবং বতর্মান পৃথিবীর অন্য যে কোনো এলাকা থেকে দ্রুত গতিতে উষ্ণ হচ্ছে অ্যান্টার্কটিকা। এখানকার বর্তমান তাপমাত্রা গত ১৮শ' বছরের মধ্যে সবচেয়ে বেশি। ৮০ হাজার অস্থায়ী বাসিন্দার এ মহাদেশের আয়তন ইউরোপের চেয়ে ২৫ গুণ বড়। আর এখানকার বরফে জমে আছে ভূ-স্তরের ৯০ শতাংশ বিশুদ্ধ পানি। এ বছরের প্রথম দিকে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব গ্রহণের পর থেকে জলবায়ু পরিবর্তন ইস্যুটিকে গুরুত্ব সহকারে উত্থাপন করে চলেছেন বান। শুক্রবার অ্যান্টার্কটিকা সফরকালে তিনি বলেন, "আমার একটি রাজনৈতিক সমাধান প্রয়োজন। এটি জরুরি সমস্যা। আমাদের প্রয়োজন জরুরি পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ নেওয়া।" অ্যান্টার্কটিকার বরফ স্তর এখন পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পুরু থাকলেও বিজ্ঞানীরা বলছেন, সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। উপগ্রহের ছবিতে দেখা গেছে, পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ স্তর পাতলা হয়ে যাচ্ছে এবং হয়ত ভবিষ্যতে ধসে পড়তে পারে। আর তার ফলে বেড়ে যেতে পারে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। একটি হালকা বিমানে করে গলনশীল বরফ ক্ষেত্রর ওপর দিয়ে ভ্রমণ করেন বান। বিমানটি থেকে তখন তিনি ছয় তলা সমান উঁচু বরফ খণ্ড উপকূলীয় এলাকায় ভেসে বেড়াতে দেখতে পান। বান বলেন, "আমরা যা দেখেছি তা খুবই আকর্ষণীয় ও সুন্দর। কিন্তু একই সময়ে এটি উদ্বেগের। আমরা হিমবাহ গলতে দেখেছি।" অ্যান্টার্কটিকায় জাতিসংঘের কোনো মহাসচিবের এটাই ছিল প্রথম সফর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭২৮ ঘ.