২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশ-মার্কেল আলোচনায় প্রাধান্য পাবে ইরান ইস্যু

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শুক্রবার তার টেক্সাসের খামারবাড়িতে জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেলকে স্বাগত জানিয়েছেন। বুশের আমন্ত্রণে এ খামারবাড়িতে দুই দিন কাটাবেন মার্কেল। এ সময়ে তাদের মধ্যকার আলোচনায় ইরান ইস্যু প্রধান্য পাবে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 09:23 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ক্রাফোর্ড, টেক্সাস, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শুক্রবার তার টেক্সাসের খামারবাড়িতে জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেলকে স্বাগত জানিয়েছেন। বুশের আমন্ত্রণে এ খামারবাড়িতে দুই দিন কাটাবেন মার্কেল। এ সময়ে তাদের মধ্যকার আলোচনায় ইরান ইস্যু প্রধান্য পাবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আর মাত্র এক বছর দায়িত্ব পালন করতে পারবেন বুশ। তথাপি তিনি চাইছেন ইরানের পরমাণু কর্মসূচির নিয়ে দেশটির ওপর চাপ বহাল রাখতে। প্রসঙ্গত, ইরান তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করতে অস্বীকৃতি জানিয়ে বলে আসছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ তৈরির উদ্দেশ্যে পরিচালিত। কিন্তু যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে ইরান। এ সপ্তাহের প্রথম দিকে মার্কেল বলেছেন, ইরান তাদের কর্মসূচির বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ আমলে না নিলে দেশটির ওপর জাতিসংঘের কঠোর অবরোধ আরোপকে সমর্থন করবে জার্মানি। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট বুশ স