২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবন্দি অবস্থা থেকে ছাড়া পেলেন বেনজির

পাকিস্তানের বিরোধী নেত্রী বেনজির ভুট্টো শুক্রবার রাতে গৃহবন্দি অবস্থা থেকে ছাড়া পেয়েছেন। জরুরি অবস্থার বিরুদ্ধে ঘোষিত সমাবেশে যাতে তিনি যোগ দিতে না পারেন সেজন্য তাকে এ দিন সকালে গৃহবন্দি করা হয়। ইসলামাবাদ পুলিশের ভারপ্রাপ্ত উপকমিশনার আমির আলী আহমেদ বলেন, " বেনজির ভুট্টোর আটকাদেশ প্রত্যাহার করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 06:41 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ইসলামাবাদ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের বিরোধী নেত্রী বেনজির ভুট্টো শুক্রবার রাতে গৃহবন্দি অবস্থা থেকে ছাড়া পেয়েছেন। জরুরি অবস্থার বিরুদ্ধে ঘোষিত সমাবেশে যাতে তিনি যোগ দিতে না পারেন সেজন্য তাকে এ দিন সকালে গৃহবন্দি করা হয়। ইসলামাবাদ পুলিশের ভারপ্রাপ্ত উপকমিশনার আমির আলী আহমেদ বলেন, " বেনজির ভুট্টোর আটকাদেশ প্রত্যাহার করা হয়েছে।" বিবিসি জানায়, সাবেক প্রধানমন্ত্রী বেনজির শুক্রবার সকালে পুলিশের ঘেরাও ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করলে তাকে তিনদিন গৃহবন্দি রাখার আদেশ দেওয়া হয়। পাশের শহর রাওয়ালপিন্ডিতে সমাবেশে বেনজির যাতে যোগ দিতে না পারেন সেজন্য পুলিশ তার বাসভবন চারপাশে প্রতিবন্ধক, তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখে। গত সপ্তাহে প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের জারি করা জরুরি অবস্থার আওতায় এ ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/০০৩১ ঘ.