২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মন্ত্রীর বাড়িতে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত

পাকিস্তানের পেশোয়ারে দেশটির রাজনীতি বিষয়ক মন্ত্রী আমির মুকামের বাড়িতে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আমির মুকাম ওই সময় বাড়িতে থাকলেও তিনি বেঁচে গেছেন। তবে আহত হয়েছেন। পুলিশ একথা জানিয়েছে। এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ওই হামলায় চারজন নিহত হয়েছেন। কিন্তু পরে পুলিশ জানায়, নিহত হয়েছেন দুইজন এবং আরও চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 11:53 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ইসলামাবাদ, নভেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পেশোয়ারে দেশটির রাজনীতি বিষয়ক মন্ত্রী আমির মুকামের বাড়িতে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আমির মুকাম ওই সময় বাড়িতে থাকলেও তিনি বেঁচে গেছেন। তবে আহত হয়েছেন। পুলিশ একথা জানিয়েছে। এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ওই হামলায় চারজন নিহত হয়েছেন। কিন্তু পরে পুলিশ জানায়, নিহত হয়েছেন দুইজন এবং আরও চারজন আহত হয়েছেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তারিক হাবিব বলেন, "হামলায় দুই পুলিশ নিহত এবং চার থেকে পাঁচজন আহত হয়েছেন। পাকিস্তান সরকারের মন্ত্রী ছাড়াও মুকাম ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগের প্রদেশিক প্রধান। পিটিভি জানায়, বোমা হামলার পর মুকাম তার দুই দেহরক্ষীর লাশ পড়ে থাকতে এবং তার ভাইকে আহত অবস্থায় দেখতে পান। উল্লেখ্য, সা