ইসলামাবাদ, নভেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পদযাত্রার হুমকি ঠেকাতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোক গৃহবন্দি করার কথা নিশ্চিত করেছে সরকার। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জারি করা জরুরি অবস্থার প্রতিবাদে বেনজির ১৩ নভেম্বর থেকে পদযাত্রা শুরুর হুমকি দেওয়ার পর কর্তৃপক্ষ শুক্রবার তাকে গৃহবন্দি করে। ইসলামাবাদের কর্মকর্তারা প্রথমে বেনজিরের নিরাপত্তার খাতিরে তার বাড়ি পুলিশ পাহারায় রাখা হয়েছে দাবি করলেও পরে রেলওয়ে মন্ত্রী শেখ রশীদ আহমেদ জানান, তাকে গৃহবন্দি করা হয়েছে। মুশাররফের বিরুদ্ধে পদযাত্রা ঠেকাতে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে ইসলামাবাদ এবং কাছাকাছি নগরী রাওয়ালপিণ্ডি।
মুশাররফের ঘনিষ্ঠ মিত্র রশীদ আহমেদ রয়টার্সকে বলেন, "তাকে বাড়িতে আটক করা হয়েছে। এটা সাময়িক। পদযাত্রায় তার অংশগ্রহণ ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।" (আরও তথ্যসহ-২)
এর আগে পদযাত্রা কর্মসূচিতে বাধা দিতে শুক্রবার সকালে পুলিশ বেনজির ভুট্টোকে কার্যত গৃহবন্দি করেছে বলে পাকিস্তান সরকারের এক মুখপাত্র জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, বেনজির চাইলে যেকোনো জায়গায় যেতে পারবেন তবে পদযাত্রায় অংশ নিতে গেলে তাকে বাধা দেওয়া হবে।
শুক্রবার বেলা একটায় ইসলামাবাদের কাছে রাওয়ালপিণ্ডি থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করার কথা আগেই জানিয়েছিলেন বেনজির। কথামতো কাজে নামার জন্য গৃহবন্দি হওয়ার কয়েক ঘন্টা পরই পুলিশ প্রহরা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন বেনজির।
পুলিশের উদ্দেশ্যে মেগাফোনে তিনি বলেন. "রাস্তা থেকে সরে দাঁড়ান। আমরা আপনাদেরই বোন। আমার বাবা আপনাদের জন্য, দেশের জন্য জীবন দিয়েছেন। একথা বলতে বলতে বুলেট প্র"ফ গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।
বেনজিরের এক ঘনিষ্ঠ সহযোগী ফেহমিদা মীরা রয়টার্সকে জানান, তার গাড়ি ঘিওে ছিল তার সমর্থকরা। তারা মাত্র একটি বাধা পার হতে পেরেছিল। কিন্তু পুলিশ বাস রাস্তার পেছনের সংকীর্ণ একটি রাস্তা বন্ধ করে রাখায় গাড়িটি বেরোতে পারেনি। বিফল হয়ে আবার বাড়িতে ফিওে এসেছেন বেনজির।
ওই কর্মকর্তা জানান, পুলিশ বেনজিরের বাড়ির চারপাশ ঘিরে রেখেছে। তবে এটা তার নিরাপত্তার জন্যই করা হয়েছে বলে তিনি দাবি করেন।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বেনজিরকে গৃহবন্দি করার ব্যাপারে কাজগপত্রও তৈরি করা হয়েছে।
শুক্রবার সকালে পুলিশ রাওয়ারপিন্ডি পার্কে যাওয়ার রাস্তাসহ আশপাশের এলাকা বিদ্যুতায়িত কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলে। এখান থেকেই পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। সাঁজোয়া যানসহ প্রচুর পুলিশ বর্তমানে ওই এলাকায় অবস্থান করছে।
রাওয়ালপিন্ডি পুলিশ প্রধান সৌদ আজিজ বলেন, যে এই কর্মসূচিতে অংশ নেওয়ার চেষ্টা করবে তাকে গ্রেপ্তার করা হবে।
বেনজিরের অপর এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ভুট্টো এখনও পদযাত্রায় অংশ নেওয়ার চেষ্টা করছেন।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাবেক সাংসদ রাজা পারভেজ আশরাফ রয়টার্সকে বলেন, সরকার পিপিপি'র জনপ্রিয়তায় আতঙ্কিত।
শনিবার পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। তবে বৃহস্পতিবার মুশাররফ আগামী ১৫ ফেব্র"য়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিলেন। এছাড়া সেনা প্রধানের পদ ছেড়ে দিয়ে সাধারণ নাগরিক হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারেও প্রতিশ্র"তি দেন তিনি।
তবে মুশাররফের এসব কথা উড়িয়ে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানান বেনজির।
বেনজিরের দাবির মধ্যে রয়েছে, নির্বাচনের ব্যাপারে একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং মুশাররফকে সেনা প্রধানের পদ ছেড়ে দিতে হবে। গ্রেপ্তারকৃত দলীয় কর্মীদের মুক্তি দিতে হবে।
এছাড়া, ১৩ নভেম্বর রাওয়ালপিন্ডিতে জনসভায় যাওয়ার জন্য লাহোর থেকে একটি মোটর শোভাযাত্রা করতে দেওয়ারও দাবি জানান বেনজির। এর আগে পুলিশ যেকোনো ধরনের শোভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে।
৮ বছর স্বেচ্ছা নির্বাচনে কাটিয়ে ১৮ অক্টোবর বেনজিরের দেশে ফেরার দিনে করাচিতে এক আত্মঘাতী বোমা হামলায় ১৩৯ জন নিহত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এলকিউ/১৫৩০ঘ.
bdnews24