হ্যানয়, নভেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভয়বাহ বন্যার পর উত্তর ভিয়েতনামে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডায়ারিয়া। এতে এক হাজারেরও বেশি লোক অসুস্থ হয়ে পড়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন । তবে এখনও কলেরা ছড়িয়ে পড়ার কথা নিশ্চিত করেননি তারা। এদিকে দেশটিতে বন্যায় গত দু'সপ্তাহে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা নগুয়ে কুয়াং থুয়ান বলেন, "আমরা এখনও কলেরা ছড়িয়ে পড়ার কথা বলতে পারছি না। কেননা এখনও একে মারাত্মক ডায়ারিয়া হিসেবেই চিহ্নিত করা হচ্ছে।"
থুয়ান বলেন, "উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে এক হাজার ৫১ ব্যক্তি 'মারাত্মক ডায়ারিয়ায়' আক্রান্ত হয়েছেন। ১১ টি প্রদেশ ও শহরে চিকিৎসা নেওয়া লোকদের গণনা করে এ সংখ্যার কথা জানিয়েছেন কর্মকর্তারা। এরমধ্যে রাজধানী হ্যানয়ে অসুস্থ্যের সংখ্যা সবচেয়ে বেশি।"
ভিয়েতনামে অক্টোবর মাসের প্রথম দিক থেকে শুরু হওয়া ঝড় ও বন্যায় এ পর্যন্ত প্রায় দুইশ' জন লোক মারা গেছে। ভয়াবহ এ বিপর্যয়ে ব্যাপক সম্পদহানির পাশাপাশি প্রায় তিনশ' মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের খাদ্যশস্যের ক্ষতি হয়েছে। এছাড়া বিলম্বিত হয়েছে ভিয়েতনামের সেন্ট্রাল হাইল্যান্ডস এর কফি বেল্টের চাষাবাদ।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো জানিয়েছে, ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া সা
bdnews24