২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিনল্যান্ডের স্কুলে বেপরোয়া গুলিবর্ষণে প্রধানশিক্ষকসহ ৮ ছাত্র নিহত

ফিনল্যান্ডের একটি স্কুলে বুধবার এক ছাত্রের বেপরোয়া গুলিবর্ষণে স্কুলটির প্রধান শিক্ষকসহ সাত ছাত্র নিহত হয়েছে। গুলিবর্ষণকারী ১৮ বছর বয়সী ওই ছাত্র এ হত্যাযজ্ঞ চালানোর পর নিজের মাথায় গুলি করে এবং হাসাপাতালে নেওয়ার পর মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

তুসুলা, ফিনল্যান্ড, নভেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিনল্যান্ডের একটি স্কুলে বুধবার এক ছাত্রের বেপরোয়া গুলিবর্ষণে স্কুলটির প্রধান শিক্ষকসহ সাত ছাত্র নিহত হয়েছে। গুলিবর্ষণকারী ১৮ বছর বয়সী ওই ছাত্র এ হত্যাযজ্ঞ চালানোর পর নিজের মাথায় গুলি করে এবং হাসাপাতালে নেওয়ার পর মারা যায়। দক্ষিণাঞ্চলের জোকেলা হাই স্কুলে হত্যাযজ্ঞের মাত্র কয়েকঘন্টা আগে ওই ছাত্রটি পিস্তল হাতে নিজের ছবিসহ একটি ভিডিও চিত্র 'ইউটিউব' ওয়েবসাইটে পাঠিয়েছিল। ওই ভিডিওটির নাম দেওয়া হয়েছিল 'জোকেলা হাই স্কুল ম্যাসাকার - ৭-১১-২০০৭'। এ হত্যাকাণ্ড এবং 'ইউটিউব' এর ভিডিওটির বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ফিনল্যান্ডের তুসুলা পৌরসভার জোকেলা হাই স্কুলের এ হত্যাযজ্ঞ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, "পাঁচটি ছেলে, দুইটি মেয়ে এবং প্রাপ্তবয়স্ক এক নারী নিহত হয়েছেন।" পরবর্তীতে জানা গেছে, নিহত ওই নরী হাইস্কুলটির প্রধান শিক্ষিকা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/এফএইচবি/১৬৪৫ ঘ.