২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ইরাকের পিকেকে গেরিলাদের উচ্ছেদ করতে চায় তুরস্ক: এরদোয়ান

তুর্কি প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান বুধবার বলেছেন, তুরস্ক উত্তর ইরাকের নিষিদ্ধঘোষিত কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের "উচ্ছেদ" করতে চায়। তবে এ লক্ষ্যে ভবিষ্যতে "কীভাবে, কখন ও কোথায়" অভিযান চালানো হতে পারে সে বিষয়ে তিনি কিছু জানান নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 08:31 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

রোম, নভেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুর্কি প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান বুধবার বলেছেন, তুরস্ক উত্তর ইরাকের নিষিদ্ধঘোষিত কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের "উচ্ছেদ" করতে চায়। তবে এ লক্ষ্যে ভবিষ্যতে "কীভাবে, কখন ও কোথায়" অভিযান চালানো হতে পারে সে বিষয়ে তিনি কিছু জানান নি। রোমে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে সোমবারের বৈঠক সম্পর্কে বলতে গিয়ে এরদোয়ান বলেন, আঙ্কারা এবং ওয়াশিংটন উভয়েই পিকেকে গেরিলাদের একটি অভিন্ন শত্র" হিসাবে মনে করে। এরদোয়ান বলেন, "এখন, শত্র" বলতে আমরা কি বুঝি? শত্র" হচ্ছে এমন বিষয় যা উচ্ছেদ করতে হয়।" উত্তর ইরাকে ভবিষ্যতে সম্ভাব্য সামরিক অভিযান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সময়মতো পাওয়া গোয়েন্দা তথ্য প্রধান ভূমিকা পালন করবে। ওয়াশিংটনের আলোচনায় এরদোয়ানকে দেওয়া বুশের প্রতিশ্র"তিগুলোর অন্যতম হচ্ছে গোয়েন্দা তথ্য বিনিময়। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ওই সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, "সময়মতো গোয়েন্দা তথ্য পাওয়া গুরুত্বপূর্ণ বিষয় এবং এর পরিপ্রেক্ষিতেই অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।" তুর্কি কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আশা করা হচ্ছে ওয়াশিংটন তুরস্ককে যথাসময়ে কার্যকর গোয়েন্দ তথ্য সরবরাহ করবে, যাতে আঙ্কারা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। উত্তর ইরাকে প্রায় তিন হাজার পিকেকে গেরিলা সক্রিয় রয়েছে বলে ধারণা করা হয়। প্রসঙ্গত, পিকেকে গেরিলারা দক্ষিণ-পূর্ব তুরস্কে কুর্দিদের জন্য একটি স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৪ সাল থেকে সংগ্রাম করে আসছে। আর পিকেকে গেরিলাদের হামলায় স