২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেস ওয়ালেসা হৃদযন্ত্র প্রতিস্থাপন করবেন

পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট লেস ওয়ালেসা বুধবার জানিয়েছেন, তিনি হৃদযন্ত্র প্রতিস্থাপন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 04:11 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ওয়ারশ, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট লেস ওয়ালেসা বুধবার জানিয়েছেন, তিনি হৃদযন্ত্র প্রতিস্থাপন করবেন। ওয়ালেসা জানান, তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে এবং হৃদযন্ত্র প্রতিস্থাপন না করালে তিনি মারা যেতে পারেন। দৈনিক 'দ্যজিনিক' প্রত্রিকাকে ৬৪ বছর বয়স্ক ওয়ালেসা বলেন, "আমার হৃদযন্ত্রের অবস্থা এভাবে খারাপ হতে থাকলে আমি হয়তো আর দু' থেকে পাঁচ বছর বাঁচতে পারি। তাই আমি হৃদযন্ত্র প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।" পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্রের হোস্টনে তার হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪৫ঘ.