২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু কর্মসূচি পরিবর্তন হবে না: আহমাদিনেজাদ

সম্ভাব্য নতুন আন্তর্জাতিক অবরোধের হুমকির মুখেও ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। বুধবার তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি 'অপরিবর্তনীয়'। এর কোনো পরিবর্তন হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 12:02 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

তেহরান, নভেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সম্ভাব্য নতুন আন্তর্জাতিক অবরোধের হুমকির মুখেও ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। বুধবার তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি 'অপরিবর্তনীয়'। এর কোনো পরিবর্তন হবে না। দক্ষিণ খোরাসান প্রদেশের এক সমাবেশে আহমাদিনেজাদ আরও বলেন, ইরানের এখন তিন হাজার সেন্ট্রিফিউজ রয়েছে। প্রসঙ্গত, ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজে ব্যবহৃত হয় সেন্ট্রিফিউজ। আর সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু জ্বালানি প্ল্যান্টে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহার করা যায়। এবং আরও সমৃদ্ধ করলে তা দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, ইরানে দীর্ঘ দিন ধরে তিন হাজার সেন্ট্রিফিউজ চালু আছে। ইরান চাইলে সেগুলোকে সুপারসনিক গতিতে সক্রিয় করে এক বছরের মধ্যে একটি পরমাণু বোমা তৈরির যথেষ্ট উপাদান তৈরি করতে সক্ষম হবে। অবশ্য, ইরান বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পরিচালিত রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি স