২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়া এখনও হুমকি: দ কোরিয়া

উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে পিছু হটার প্রাথমিক পদক্ষেপ নিলেও পিয়ংইয়ংয়ের সামরিক হুমকি এখনও কমেনি। বুধবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম জ্যাং-সু একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 11:16 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

সউল, নভেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে পিছু হটার প্রাথমিক পদক্ষেপ নিলেও পিয়ংইয়ংয়ের সামরিক হুমকি এখনও কমেনি। বুধবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম জ্যাং-সু একথা বলেছেন। সিউলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সঙ্গে বৈঠক শেষে কিম বলেন, "একথা সত্য যে, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি বন্ধের প্রক্রিয়া শুরু করেছে, তারপরও আমরা বলতে পারি না যে উত্তর কোরিয়ার কাছ থেকে হুমকি বাস্তবিকই কমেছে।" ফেব্র"য়ারি মাসে স্বাক্ষরিত ছয়জাতি চুক্তি অনুযায়ী, গত সোমবার থেকে পরমাণু অস্ত্র তৈরির উপাদান উৎপাদনে সক্ষম স্থাপনাগুলো নিষ্ক্রিয় করতে শুরু করেছে উত্তর কোরিয়া। চুক্তি অনুসারে, পরমাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে ছয়জাতি আলোচনার বাকি সদস্য দেশগুলোর কাছ থেকে ১০ লাখ টন ভারী জ্বালানি তেল কিংবা সমমূল্যের অর্থ সাহায্য পাবে উত্তর কোরিয়া। কিম বলেন, এমন কোনো গোয়েন্দা তথ্য নেই যা থেকে বোঝা যায় যে, উত্তর কোরিয়ার হুমকি কমেছে। গেটসের সঙ্গে দেওয়া এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, "নিশ্চিত বিষয় হচ্ছে, উত্তর কোরিয়া এখনও অস্ত্র অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার কাছ থেকে হুমকি কমেছে তা আমরা বলতে পারি না।" সিউলের বৈঠকে কিম এবং গেটস দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র নিরাপত্তা জোট এবং জোটটি কীভাবে ১২ লাখ সদস্যবিশিষ্ট উত্তর কোরীয় সেনাবাহিনীকে মোকাবিলা করবে তা নিয়ে আলোচনা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭০৫ ঘ.