২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে বন্যায় ৮২ জনের প্রাণহানি, ধেয়ে আসছে টাইফুন

ভয়বাহ বন্যা কবলিত মধ্য ভিয়েতনামে গত কয়েক দিনে আরও কয়েক ডজন লোকের প্রাণহানি হয়েছে। ফলে দেশটিতে দু'সপ্তাহে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। এদিকে, ফিলিপাইনে আঘাত হানার পর ভিয়েতনাম উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন পেইফা। সরকারি খবরে বুধবার একথা জানানো হয়েছে। ভিয়েতনামে অক্টোবর মাসের প্রথম দিক থেকে শুরু হওয়া ঝড় ও বন্যায় এ পর্যন্ত প্রায় দুইশ' জন লোক মারা গেছে। ভয়াবহ এ বিপর্যয়ে ব্যাপক সম্পদহানির পাশাপাশি প্রায় তিনশ' মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের খাদ্যশস্যের ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 10:15 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

হ্যানয়, নভেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভয়বাহ বন্যা কবলিত মধ্য ভিয়েতনামে গত কয়েক দিনে আরও কয়েক ডজন লোকের প্রাণহানি হয়েছে। ফলে দেশটিতে দু'সপ্তাহে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। এদিকে, ফিলিপাইনে আঘাত হানার পর ভিয়েতনাম উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন পেইফা। সরকারি খবরে বুধবার একথা জানানো হয়েছে। ভিয়েতনামে অক্টোবর মাসের প্রথম দিক থেকে শুরু হওয়া ঝড় ও বন্যায় এ পর্যন্ত প্রায় দুইশ' জন লোক মারা গেছে। ভয়াবহ এ বিপর্যয়ে ব্যাপক সম্পদহানির পাশাপাশি প্রায় তিনশ' মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের খাদ্যশস্যের ক্ষতি হয়েছে। এছাড়া বিলম্বিত হয়েছে ভিয়েতনামের সেন্ট্রাল হাইল্যান্ডস এর কফি বেল্টের চাষাবাদ। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো জানিয়েছে, ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া সা