২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ইরাকে অভিযানের পরিকল্পনা এখনও আছে: তুরস্ক

উত্তর ইরাকে পিকেকে'র কুর্দি গেরিলাদের ওপর বড় ধরনের দমনাভিযান চালানোর পরিকল্পনা এখনও আছে বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান। তুর্কি গেরিলা দমনের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়ার পর এরদোয়ান একথা বললেন। তুরস্কের আনাতোলি সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 09:36 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ওয়াশিংটন, নভেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর ইরাকে পিকেকে'র কুর্দি গেরিলাদের ওপর বড় ধরনের দমনাভিযান চালানোর পরিকল্পনা এখনও আছে বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান। তুর্কি গেরিলা দমনের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়ার পর এরদোয়ান একথা বললেন। তুরস্কের আনাতোলি সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। বুশের সঙ্গে বৈঠকের পর এরদোয়ান বলেন, "পিকেকের বিরুদ্ধে অভিযান চালানোর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। উত্তর ইরাকে হামলা চালানোর প্রস্তাবে তুর্কি পার্লামেন্টের অনুমোদনের মধ্য দিয়েই এ প্রক্রিয়া শুরু হয়েছে। এখন আমরা যা করছি তা হল সামরিক অভিযানের পদক্ষেপ নেওয়ার জন্য আইনগত ভিত্তি প্রস্তুত করা।" এরদোয়ান এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি। তিনি কেবল বলেন, "অভিযান চালাবেন না এমন কথা কেউই আমাদেরকে বলছেন না।" এর আগে প্রেসিডেন্ট বুশ তুর্কি প্রধানমন্ত্রী এরদোয়ানকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে বলেন, "জঙ্গি মোকাবেলায় তিনি প্রতিশ্র"তিবদ্ধ। একইসঙ্গে তিনি আঙ্কারার সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদানেরও প্রস্তাব দেন। সোমবার হোয়াইট হাউসে এর এরদোয়ানের সঙ্গে বৈঠক শেষে বুশ সাংবাদিকদের বলেন, "পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন। তারা তুরস্কের শত্র", তারা ইরাকের শত্র", তারা যুক্তরাষ্ট্রের শত্র"।" বুশ বলেন, কুর্দি গেরিলা সংগঠনটির অর্থ সরবরাহ বন্ধ করে দিতে ইরাকি নেতাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি জোরাল আহ্বান জানিয়েছেন এরদোয়ান। তিনি বলেন, "আরও ভাল গোয়েন্দা তথ্য আদান-প্রদানের প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করেছি। মানুষকে যারা হত্যা করে তাদের মোকাবেলায় আপনার ভাল গোয়েন্দা তথ্যের প্রয়োজন। আমাদের সেনাবাহিনীর মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ থাকার প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করেছি।" হোয়াইট হাউসের বৈঠকে এরদোয়ান বুশকে স্মরণ করিয়ে দেন যে, 'প্রয়োজন পড়লে' সীমান্ত পেরিয়ে উত্তর ইরাকে সামরিক অভিযান চালানোর বিষয়ে গত মাসে অনুমোদন দিয়েছে তুর্কি পার্লামেন্ট। একজন দোভাষীর মাধ্যমে এরদোয়ান বুশকে বলেন, "এটা সীমান্ত পেরিয়ে অভিযান চালানোর অনুমোদন। এর একমাত্র লক্ষ্য পিকেকে। বেসামরিক লোকজন এর আওতায় পড়বে না।" হোয়াইট হাউসের বৈঠকে এরদোয়ান সন্তুষ্ট বলে মনে করা হচ্ছে। তবে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে এখনই সামরিক অভিযান না চালানোর জন্য বুশ তাকে রাজি করানোর চেষ্টা করেছিলেন কিনা সে বিষয়টি তিনি পরিষ্কার করেননি। বুশের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের জাতীয় প্রেস ক্লাবে দেওয়া এক পৃথক ভাষণে এরদোয়ান বলেন, বুশ পিকেকে-কে শত্র" হিসেবে চিহ্নিত করায় তিনি "খুশি।" তিনি বলেন, "আমার মনে হয় না 'শত্র"' শব্দটি দিয়ে আমরা যা বুঝি আমার তা ব্যাখ্যা করা প্রয়োজন।" প্রসঙ্গত, উত্তর ইরাকের নিষিদ্ধঘোষিত কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের হামলায় স