২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পাকিস্তানে ৩ সপ্তাহের মধ্যে জরুরি অবস্থা শেষ হতে পারে'

দেশে-বিদেশে তীব্র সমালোচনার সম্মুখীন পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ আগামী ২-৩ সপ্তাহের মধ্যে জরুরি অবস্থা শেষ হওয়ার ঘোষণা দিতে পারেন। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) সভাপতি চৌধুরী সুজাত হোসেন একটি সংবাদপত্রকে এমন ইঙ্গিত দিয়েছেন। পিএমএল সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী সুজাত হোসেন জানিয়েছেন, ব্যাপক সমালোচিত এ পদক্ষেপ প্রত্যাহারের ব্যর্থতার বিভিন্ন খুঁটি-নাটি বিষয় বুঝতে পেরেছেন প্রেসিডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 07:41 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ইসলামাবাদ, নভেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দেশে-বিদেশে তীব্র সমালোচনার সম্মুখীন পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ আগামী ২-৩ সপ্তাহের মধ্যে জরুরি অবস্থা শেষ হওয়ার ঘোষণা দিতে পারেন। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) সভাপতি চৌধুরী সুজাত হোসেন একটি সংবাদপত্রকে এমন ইঙ্গিত দিয়েছেন। পিএমএল সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী সুজাত হোসেন জানিয়েছেন, ব্যাপক সমালোচিত এ পদক্ষেপ প্রত্যাহারের ব্যর্থতার বিভিন্ন খুঁটি-নাটি বিষয় বুঝতে পেরেছেন প্রেসিডেন্ট। ডন পত্রিকার বুধবারের সংস্করণে তিনি বলেন, "দীর্ঘ মেয়াদী জরুরি শাসনের পরিণতি সম্পর্কে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সজাগ থাকায় আমি নিশ্চিত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এটি শেষ হয়ে যাবে।" পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, আগামী জানুয়ারি মাসেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও, প্রেসিডেন্ট মুশাররফ এখনও বলেন নি কবে নাগাদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বা জরুরি অবস্থার শেষ হবে। ওদিকে, ব্যাপক হারে আইনজীবী ও বিরোধী রাজনীতিককে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরোধী দলগুলো বুধবার আলোচনায় বসতে যাচ্ছেন। তাদের এ আলোচনার প্রধান উদ্দেশ্য জরুরি অবস্থা প্রত্যাহারের কৌশল খুঁজে বের করা এবং গ্রেপ্তারের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি কাড়া। গত শনিবার মুশাররফের জরুরি অবস্থা ঘোষণার পর মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পাকিস্তানের সেনাশাসককে হয় তার পদক্ষেপের জন্য নিন্দা জানান নতুবা তাকে পদত্যাগ করতে বলুন। ব্রিটেনের 'চ্যানেল ৪ নিউজ' টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "তিনি যদি তা না করেন সেক্ষেত্রে আমি বিশ্বাস করি , আন্তর্জাতিক স