২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গণকবর থেকে ৩০টি লাশ উদ্ধার

ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলে আল-কায়েদার একটি পরিত্যাক্ত ঘাঁটিতে খুঁজে পাওয়া ২ টি গণকবর থেকে নারী-পুরুষ মিলিয়ে অন্ততপক্ষে ৩০ টি লাশ উদ্ধার করা হয়েছে। ইরাক-মার্কিন বাহিনী মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 03:18 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

বাগদাদ, নভেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলে আল-কায়েদার একটি পরিত্যাক্ত ঘাঁটিতে খুঁজে পাওয়া ২ টি গণকবর থেকে নারী-পুরুষ মিলিয়ে অন্ততপক্ষে ৩০ টি লাশ উদ্ধার করা হয়েছে। ইরাক-মার্কিন বাহিনী মঙ্গলবার একথা জানিয়েছে। গণকবরগুলো শনিবার খুঁজে পাওয়া যায়। আল-কায়েদার বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর সময় ইরাক-মার্কিন বাহিনী এর সন্ধান পায়। নাম প্রকাশে অনিচ্ছুক ইরাক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল বলেছেন, " আনবার প্রদেশের রাজধানী রামাদির ২৫ কিলোমিটার উত্তরে কয়েকটি গর্ত খুঁড়ে কণকবরদু'টির সন্ধান পাওয়া গেছে। একটি গণকবর থেকে পচে গলে যাওয়া ২২ টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া, আরও পাওয়া গেছে ৮ টি কঙ্কাল।" লাশগুলোর পরনে নারী ও পুরুষের পোশাক রয়েছে। এছাড়া, ইরাকি সেনার পরিচয়বাহী কয়েকটি ব্যাগও পাওয়া গেছে। মৃতদেহগুলোর পরনে শীত ও গরমের পোশাক থেকে অনুমান করা হচ্ছে যে, তাদেরকে ভিন্ন ভিন্ন সময়ে হত্যা করা হয়েছে। গণকবরগুলো সন্ধান পাওয়া স্থানটিতে একসময় আল-কায়েদাদের বাস ছিল। ইরাকি কর্নেল বলেছেন, "জায়গাটি খুবই প্রত্যন্ত। এ জায়গা আল-কায়েদা সদস্যরা ছাড়া আর কেউ ব্যবহার করত না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৩ঘ.